ময়মনসিংহের নান্দাইল উপজেলার চন্ডীপাশা ইউনিয়নের পূর্ব বাঁশহাটি গ্রামের দীনমজুর মো: মনজু মিয়ার স্ত্রী আলফিনা বেগম (৩০)দীর্ঘ ৯ মাস ধরে রোগে আক্তান্ত হয়ে ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। উক্ত মহিলার পিটে ঘাঁ হয়ে যাওয়ার এবং অন্যান্য রোগ আক্তান্ত হয়ে বর্তমানে সজ্জাশায়ী অবস্থায় আছেন । উক্ত মহিলার তিনটি নাবালক সন্তান রয়েছে । বড় ছেলে আব্দুল্লা (১৫) বাঁশহাটি উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেনীর ছাত্র । অপর দুটি আসাদুল (১৩) ও ইমরান(৩) । মনজু মিয়ার কোন সহায় সম্পদ নেই ।একটি মুদি দোকানের উপর সংসার চলত । কিন্তু স্ত্রী আলফিনার অসুস্থতার কারনে ৩টি নাবালেক সন্তান নিয়ে এখন দিশেহারা । বড় ছেলে আবদুল্লাহর লেখাপড়া বন্ধ হয়ে যাচ্ছে । ২২ অষ্টোবর সাংবাদিকদের একটি প্রতিনিধি দল র্পূব বাঁশহাটি গ্রামে গিয়ে এই অসহায় পরিবারটির করুন অবস্থা দেখে এসেছে । মানুষ মানুষের জন্য । সমাজের দানশীল বিত্তশালী ব্যক্তি সহ সরকারী ভাবে এই পরিবারটিরকে বাচাতে এখন অর্থনৈতিক সহযোগিতা করে চিকিৎসা দান করা প্রয়োজন । এই অসহায় পরিবারটি যারা সহযোগিতা করতে চান তারা আলফিনা বেগমের স্বামী মো: মজনু মিয়ার (বিকাশ নং ০১৯৮১৪৩৭২৩৮)এই নাম্বারে পাঠতে পারেন । অথবা জনতা ব্যাংক লিঃ হিসাব নং (আসমা উল হুসনা -০১০০০১৩৩২৬৭৭৫এই নাম্বারে পাঠাতে পারেন । বিস্তারিত জানার জন্য নান্দাইল প্রেসকাবের সভাপতি মো : এনামুল হক বাবুলের ০১৭১৫-৩৪০৫৯৭ নাম্বারে যোগাযোগ করা যেতে পারে ।