রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৭ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
অভয়নগরে বারবার অভিযোগ, তবুও নিরব প্রশাসন, হামিদ মেমোরিয়াল (প্রা.) হাসপাতালে আর কত মৃত্যু? এমপি হিসেবে নয়, জনগনের সেবক হিসেবে কাজ করতে চাই- নবনির্বাচিত এমপি লাভলু চাঁদাবাজ ধরিয়ে দিলেই পুরস্কার: কক্সবাজারে নবনির্বাচিত এমপি লুৎফুর রহমান কাজলের ঘোষণা অভয়নগরে প্রশাসনের চোখের সামনেই মাদকের রমরমা বাণিজ্য পাবনা-৩ আসনে পুনরায় ভোট গণনার দাবি, ডিসি অফিস ঘেরাও করে বিএনপির বিক্ষোভ আমরা প্রতিহিংসার রাজনীতি করবোনা , কাহাকেও প্রতিহিংসার রাজনীতি করতে দিবনা- ব্যারিষ্টার মুহাম্মদ নওশাদ জমির আটঘরিয়ায় বিএনপির অফিস ও বাড়িতে হামলা ভাংচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন টাঙ্গাইল-৬(নাগরপুর-দেলদুয়ার) আসনে জামানত হারালেন ৫ প্রার্থী

আগৈলঝাড়ায় নতুন ১৬জন গ্রাম পুলিশ সদস্যর উপজেলা কার্যালয়ে যোগদান সম্পন্ন

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২, ৮:১৭ অপরাহ্ণ

বরিশালের আগৈলঝাড়ায় ইউনিয়ন পর্যায়ে সেবা প্রদানের কাজ আরও গতিশীল করতে এবং উপজেলার প্রশাসনিক কাজে গতিশীলতা বাড়াতে উপজেলার পাঁচটি ইউনিয়নে ১৬জন গ্রাম পুলিশ সদস্য নিয়োগ দিয়েছে উপজেলা নির্বাহী অফিসার মো. সাখাওয়াত হোসেন। বৃহস্পতিবার এই সকল গ্রাম পুলিশ সদস্যরা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে যোগদান করেছে।
উপজেলা নির্বাহী অফিসার মো. সাখাওয়াত হোসেন জানান, সরকারী বিধি-বিধান অনুসরনের মধ্য দিয়ে বৃহস্পতিবার ১৬জন গ্রাম পুলিশ সদস্য তাঁর কার্যালয়ে যোগদান করেছে। নিয়োগ প্রাপ্তরা ওই দিনই স্বস্ব ইউনিয়ন পরিষদ কার্যালয়ে চেয়ারম্যানদের কাছে যোগদানপত্র হস্তান্তর করছে।

ইউএনও মো. সাখাওয়াত হোসেন আরও জানান, গ্রাম পুলিশ সদস্যদের অবসরে যাওয়া এবং মৃত্যু বরণ করায় দীর্ঘ দিন যাবত বিভিন্ন ইউনিয়ন পরিষদের আওতায় বিভিন্ন ওয়ার্ডে গ্রাম পুলিশ সদস্যদের পদগুলো শুণ্য হয়। গ্রাম পুলিশ সদস্যদের শুণ্যতায় ইউনিয়ন পরিষদগুলোতে বিভিন্ন সরকারী সেবা থেকে বঞ্চিত হয়ে আসছিল এলাকার সাধারণ জনগন। তাদের কস্ট লাঘবের জন্য শুন্য পদে গ্রাম পুলিশ সদস্যদের নিয়োগ দেয়া হয়েছে। এর ফলে এখন থেকে ইউনিয়ন পরিষদের কাজে আরও গতিশীলতা আসবে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর