রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৭ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
অভয়নগরে বারবার অভিযোগ, তবুও নিরব প্রশাসন, হামিদ মেমোরিয়াল (প্রা.) হাসপাতালে আর কত মৃত্যু? এমপি হিসেবে নয়, জনগনের সেবক হিসেবে কাজ করতে চাই- নবনির্বাচিত এমপি লাভলু চাঁদাবাজ ধরিয়ে দিলেই পুরস্কার: কক্সবাজারে নবনির্বাচিত এমপি লুৎফুর রহমান কাজলের ঘোষণা অভয়নগরে প্রশাসনের চোখের সামনেই মাদকের রমরমা বাণিজ্য পাবনা-৩ আসনে পুনরায় ভোট গণনার দাবি, ডিসি অফিস ঘেরাও করে বিএনপির বিক্ষোভ আমরা প্রতিহিংসার রাজনীতি করবোনা , কাহাকেও প্রতিহিংসার রাজনীতি করতে দিবনা- ব্যারিষ্টার মুহাম্মদ নওশাদ জমির আটঘরিয়ায় বিএনপির অফিস ও বাড়িতে হামলা ভাংচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন টাঙ্গাইল-৬(নাগরপুর-দেলদুয়ার) আসনে জামানত হারালেন ৫ প্রার্থী

নাগরপুরে মাদ্রাসার সুপারের মুক্তির দাবীতে মানববন্ধন

মো: আমজাদ হোসেন রতন, সিনিয়র স্টাফ রিপোর্টার:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২, ৩:৩১ অপরাহ্ণ

টাঙ্গাইলের নাগরপুরে শালীয়ারা আহ্মাদীয়া বাজলুল উলুম দাখিল মাদ্রাসার সুপার মো. আনোয়ার হোসাইনের বিরুদ্ধে দায়ের করা ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারসহ অবিলম্বে মুক্তি ও ষড়যন্ত্রকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে মাদ্রাসা পরিচালনা কমিটি, শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী ও এলাকাবাসী শালীয়ারা আহ্মাদীয়া বাজলুল উলুম দাখিল মাদ্রাসা মাঠে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, মাদ্রাসার সভাপতি মো. আব্দুর রশিদ, সহ-সুপার গোলাম মোস্তফা, সিনিয়র শিক্ষক মো. মনোয়ার হোসেন, বিএসসি শিক্ষক মো. রফিকুল ইসলাম মো. কারী শিক্ষক আঃ কাদের, অভিববাক সদস্য মো. সামেস খান নিমাই, জামাল উদ্দিন মাতাবর, গয়হাটা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো. রাশেদুল ইসলাম প্রমুখ। এ সময় শিক্ষক শিক্ষার্থী ও এলাকাবাসীসহ গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মাদ্রাসার সভাপতি মো. আব্দুর রশিদ বলেন, শালীয়ারা আহ্মাদীয়া বাজলুল উলুম দাখিল মাদ্রাসার সুপার মো. আনোয়ার হোসাইনকে অহেতুক ভাবে মিথ্যা মামলায় ফাসানো হয়েছে। হয়রানি মুলক মামলা প্রত্যাহারের দাবী জানান তিনি।
অভিববাক সদস্য মো. সামেস খান নিমাই ষড়যন্ত্রকারীদের শাস্তির দাবি করে বলেন, অবিলম্ববে মাদ্রাসার সুপার আনোয়ার হোসাইনের মুক্তি চাই।

মাদ্রাসার শিক্ষার্থী মেহেদী হাসান ও রাবিয়া আক্তার বলেন , আমাদের মাদ্রাসার সুপার না থাকায় শিক্ষা কার্যক্রম চরম ভাবে ব্যাহত হচ্ছে। অবিলম্বে আমাদের সুপারের মুক্তি চাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর