মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

রায়গঞ্জে মেলার নামে লটারি জুয়ার বাণিজ্য

নিজস্ব প্রতিবেদক:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন

সিরাজগঞ্জ জেলাধীন রায়গঞ্জের নিমগাছিতে চলমান মাসব্যাপী মেলার নামে লটারি জুয়ার বাণিজ্য চলার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন লাখ লাখ মানুষ।

গত কয়েক দিন ধরে ঐ এলাকার কড়িতলাতে মাসব্যাপী বস্ত্র ও তাঁত মেলার আয়োজন করা হয়েছে। আয়োজক ঐ এলাকার একটি প্রভাবশালী চক্র। প্রচলিত আইন অমান্য করে মেলার নামেই সেখানে চালানো হচ্ছে জমজমাট লটারি জুয়া/বাণিজ্য।
প্রতিদিন প্রচার ও টিকিট বিক্রির জন্য ১৫০টি গাড়িও ব্যবহার করা হচ্ছে। পূরষ্কার দেয়া হচ্ছে মটরসাইকেলসহ বিভিন্ন পণ্য। প্রতিটি টিকিটের মূল্য ধরা হয়েছে ২০ টাকা। এমনকি ডিশ লাইনেও এ ঘটনা গুলো প্রচার করা হচ্ছে।

পূরষ্কারের লোভে টিকিট কেটে চরম আর্থিক ক্ষতিগ্রস্ত হচ্ছেন রায়গঞ্জ, তাড়াশ, উল্লাপাড়া, কামারখোন্দ ও সিরাজগঞ্জ সদরসহ আশ পাশের উপজেলার লাখ লাখ মানুষ। আর লাভবান হচ্ছে ঐ প্রভালশালী চক্র।

এ কারণে বেড়ে যাচ্ছে সামাজিক অশান্তিসহ অনেক অপরাধ। এলাকাবাসির দাবি মেলার নামে ঐ লটারি জুয়া/বাণিজ্য বন্ধ করা হোক। এলাকাবাসি ও বিভিন্ন সূত্রে এ সকল তথ্য জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর