রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় তাড়াশের ৪ সাংবাদিক বেকসুর খালাস

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২, ৫:৩৭ অপরাহ্ন

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় চার সাংবাদিককে বেকসুর খালাস দিয়েছেন রাজশাহী সাইবার ট্রাইব্যুনাল। সোমবার দুপুর ১২টার দিকে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার এ চার সাংবাদিককে খালাস দিয়ে মামলার রায় ঘোষণা করেন আদালতের বিচারক মো. জিয়াউর রহমান।

এই চার সাংবাদিক হলেন- আজকের পত্রিকার তাড়াশ প্রতিনিধি রফিকুল ইসলাম (৪৮), আনন্দ টিভি ও দৈনিক মানবকণ্ঠ পত্রিকার প্রতিনিধি সোহেল রানা সোহাগ (২৭), সকালের সময় পত্রিকার প্রতিনিধি মহসীন আলী (৪৬) এবং দৈনিক ভোরের পাতার প্রতিনিধি হাদিউল হৃদয় (২৭)।

আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমত আরা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সংবাদ প্রকাশের জেরে ২০২০ সালের ডিসেম্বর ১২ জানুয়ারি ঢাকা সাইবার ট্রাইব্যুনালে এই চার সাংবাদিকের বিরুদ্ধে মামলা করেছিলেন গোলাম মোস্তফা নামে তাড়াশেরই এক বাসিন্দা।

পরবর্তীতে রাজশাহীতে সাইবার ট্রাইব্যুনাল গঠন হলে মামলাটি এখানে স্থানান্তর হয়। এরপর রাজশাহীতে এ মামলার বিচার শুরু হয়। বিচার চলাকালে অভিযোগ প্রমাণিত না হওয়ায় সাংবাদিকদের বেকসুর খালাস দিয়েছেন আদালত।

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় বেকসুর খালাস পাওয়া আনন্দ টিভি ও দৈনিক মানবকণ্ঠের সাংবাদিক সোহেল রানা সোহাগ বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের হওয়া একটি মিথ্যা ও হয়রানী মুলক মামলা আমাদের নিস্বকরে দিয়েছে। তবে আইনের প্রতি সব সময় আমাদের শ্রদ্ধা ও বিশ্বাস ছিলো যে আমরা সঠিক বিচার পাব এবং খালাস পাব। ইনশাল্লাহ আমরা সঠিক বিচারটাই পেয়েছি। এছাড়া খালাস পাওয়া আরেক সাংবা‌দিক-ক‌বি হা‌দিউল হৃদয় ব‌লেন, সত্যের জয় চিরদিনই এ বিশ্বাস নি‌য়ে আমরা আইনী লড়াই করেছি। একটা চ্যালেঞ্জও ছিল। মান‌সিক টেনশ‌নের পা‌শা পা‌শি হয়রা‌নি ও অর্থ‌নৈ‌তিকভা‌বে ক্ষ‌তিগ্রস্থ হ‌য়ে‌ছি আমরা ৪ জন। বিচার কার্যশে‌ষে বিজ্ঞ আদালত আমা‌দের নি‌র্দোষ হি‌সে‌বে বেকসুর খালাস দি‌য়ে‌ছেন। কৃতজ্ঞতা প্রকাশ কর‌ছি আমাদের দুসময় প্র‌তি‌নিয়ত যারা সবসময় আমার পা‌শে ছি‌লেন তা‌দের প্র‌তি।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর