রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়া বাজারে মোবাইল কোর্ট, ৪ দোকানিকে জরিমানা সরকারি নির্দেশনা উপেক্ষা: নান্দাইলে বন্ধ হাজী ফিলিং স্টেশন, ভোগান্তিতে চালকরা কক্সবাজার সদর হাসপাতালে মরণফাঁদ! ৪ দিন লিফটের নিচে পড়ে ছিল মরদেহ, টনক নড়েনি কর্তৃপক্ষের চৌহালীতে রেহাইপুকুরিয়া  উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি দেওয়ান আব্দুল লতিফের দাফন সম্পন্ন  চাটমোহরের হান্ডিয়ালে পুকুর খননের সময় প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধার সবুর-মোখলেছুরের হাত ধরে নর্থ বেঙ্গল স্টুডেন্ট’স অ্যাসোসিয়েশনের নতুন পথচলা চাটমোহর উপজেলা পরিষদ নির্বাচনে আলোচনায় কামরুজ্জামান নয়ন নাগরপুরে বেকড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

উল্লাপাড়ায় বজ্রপাতে একই পরিবারের ৫জনসহ ৯জন নিহত

আমিনুল ইসলাম, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
আপডেট সময়: বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২, ৮:২৭ অপরাহ্ণ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায়  বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) বিকেলে পোনে চারটার দিকে মাটিকোড়া গ্রামের আবাদী মাঠে চারা তোলার কাজ করার সময় বজ্রপাতে একই পরিবারের পাচজনসহ মোট আটজন নিহত হয়েছেন ৷ ফায়ার সার্ভিস ও বিভিন্ন  সূত্রে  এরা হলেন উপজেলার শিবপুরের একই পরিবারের আফসার আলী (৬০) , ও তার ছেলে শাহিন মিয়া (২৭) , মেয়ের জামাই মোকা মিয়া (৫০) , মোকা মিয়ার ছেলে মোন্নাফ আলী (২৫) , ও আফসার আলীর ভাই শমসের আলী (৬৫) ৷  এছাড়া মাটিকোড়া গ্রামের শাহ আলম (৪২) , আঃ কুদ্দুস (৬০) ,  রিতু খাতুন (১৪) ও জন্নাতি (১০) ৷ উপজেলার পঞ্চক্রোশী ইউপি চেয়ারম্যান  ফিরোজ  উদ্দীন তথ্য নিশ্চিত করে বলেন শিবপুরের একই পরিবারের নিহতরা মাঠে কাজে ব্যস্ত ছিলেন৷ ঘটনার সময়  বৃষ্টি নামলে নিহতরা পাশের একটি শ্যালো ঘরে ছিলেন ৷  উল্লাপাড়া পৌর এলাকার শিবপুর গ্রামের নিহতদের মরদেহ সন্ধ্যার পর একে একে আনা হয়৷ এদিকে নিহতদের পরিবারসহ গ্রামের বসতিদের মাঝে আহাজারি দেখা দেয় ৷ শিবপুর গ্রামের বরাত আলী , মোননাফ আলী বলেন এরা সবাই কৃষি পেশায় জড়িত ৷
উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও ) মোঃ উজ্জল হোসেন ঘটনার পর পরই মাটিকোড়া গ্রামের ঘটনা এলাকা এবং সন্ধ্যার পর শিবপুর গ্রামের নিহতদের মরদেহ দেখতে আসেন ৷ তিনি জানান  উপজেলা প্রশাসন থেকে নিহতদের পরিবার প্রতি দাফন কাফনে পচিশ হাজার টাকা করে সহযোগিতা দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর