শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১৬ অপরাহ্ন

ই-পেপার

লামায় সেনা জোনের উদ্যোগে হ্লাচ্ছাই পাড়া বৌদ্ধ বিহার উদ্বোধন

মোঃ নাজমুল হুদা, লামা প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২, ৮:২৩ অপরাহ্ণ

পাহাড়ে সকল শ্রেনী পেশার মানুষ পাহাড়ি -বাঙালী সম্প্রীতি নিয়ে বসবাস করলে এলাকার উন্নয়ন তথা দেশের উন্নয়ন হবে।পারস্পরিক সম্প্রীতি রক্ষায় আলীকদম সেনা জোন পাহাড়ি বাঙালিদের মধ্যে শান্তি -শৃংখলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পার্বত্য চট্টগ্রামে সার্বিকভাবে শান্তি -শৃংখলা, উন্নয়নে দলমত নির্বিশেষে সকলের আন্তরিকভাবে কাজ করা উচিত। যে কোন ভাল কাজ সবাই মিলে মিশে করলে সফল হওয়া যায়।

লামার রুপসী পাড়া ইউনিয়নে হ্লাচ্ছাই পাড়াতে (৩ নং ওয়ার্ড)আলীকদম সেনা জোনের অর্থায়নে নির্মিত বৌদ্ধ বিহার শুভ উদ্বোধনকালে এ কথা বলেন,রুপসী পাড়া আর্মি ক্যাম্প কমান্ডার মোঃ কামাল উদ্দীন। মঙ্গলবার( ১৯ জুলাই) সকালে ১১ টায় সেনা জোনে উদ্যোগে বৌদ্ধদের উপাসনালয় খেয়াংঘর উদ্বোধন অনুষ্ঠানে সম্পন্ন হয়।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রুপসী পাড়া ইউপি চেয়ারম্যান ছাচিং প্রু মার্মা,সার্জেন্ট মনির হোসাইন, মোশাররফ হোসেন,আনিছুর রহমান,প্যানেল চেয়ারম্যান শাহ আলম, লামা সাংবাদিক ইউনিটির সভাপতি মোঃ নাজমুল হুদা, কার্বারী দুংচি অং মার্মা, ইপি মেম্বার সীতারঞ্জন বড়ুয়া,বাসেত হোসাইনন,স্নেহ কুমার বড়ুয়া,খোরশেদ আলমসহ ইউপি মেম্বার,সাংবাদিক ও স্থানীয় ব্যক্তিবর্গ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর