শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১৫ অপরাহ্ন

ই-পেপার

হরিপুরে আ‘লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত 

জহরুল ইসলাম জীবন, হরিপুর(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ
আপডেট সময়: মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২, ৬:০৩ অপরাহ্ণ

ঠাকুরগাঁওয়ের হরিপুরে আ“লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সভাপতি জিয়াউল হাসান মুকুল ও সম্পাদক এস,এম,আলমগীর নির্বাচিত হয়েছেন। দীর্ঘ ৯বছর পর গত সোমবার হরিপুর মহিলা কলেজ মাঠে সকাল ১১টায় হরিপুর আ‘লীগের ভারপ্রাপ্ত সভাপতি বাবু নগেন কুমার পাল এর সভাপতিত্বে সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন উদ্ধোধন করেন জেলা আ‘লীগের সভাপতি মুহাম্মদ সাদেক কুরাইশী। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন(এমপি),প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটি সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক,গেস্ট অব অনার হিসাবে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলা আ‘লীগের সম্পাদক দীপক কুমার রায়,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও -২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ দবিরুল ইসলাম (এমপি) ও বাংলাদেশ আ‘লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ,সাবেক এমপি অ্যাড.সফুরা বেগম রুমি ও অ্যাড.হোসনে আরা লুৎফা ডালিয়া। সম্মেলনের ২য় র্পবে বাংলাদেশ আ‘লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক এর নেত্রীত্বে সমোঝতার ভিত্তিতে সভাপতি পদে জিয়াউল হাসান মুকুল ও সম্পাদক পদে এস,এম,আলমগীর কে নির্বাচিত করে ঘোষনা করেন বাংলাদেশ আ“লীগ প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন এমপি। আগামী এক মাসের মধ্যে ৭১ সদস্য বিশিষ্ঠ হরিপুর আ‘লীগ শাখার এটি পুনাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেন কেন্দ্রীয় কমিটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর