শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন

ই-পেপার

আগৈলঝাড়ায় এলজিইডি’র সড়ক পাকা করন কাজের উদ্বোধন

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি বরিশাল:
আপডেট সময়: সোমবার, ১৮ জুলাই, ২০২২, ৫:০১ অপরাহ্ণ

বরিশালের আগৈলঝাড়া সদরের ফুল্লশ্রী ফকির পাড়া এলাকার সড়ক পাকা করণ কাজের উদ্বোধন করা হয়েছে।
মেসার্স আবু সালেহ লিটন সেরনিয়াবাত নামের ঠিকাদারী প্রতিষ্ঠানকে কার্যাদেশ প্রদানের মাধ্যমে প্রায় ৬৭ লাখ টাকা ব্যয়ে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের অর্থায়নে উপজেলা সদরের পিছনে বাকাল ইউনিয়নের ফুল্লশ্রী ফকির বাড়ি জামে মসজিদ থেকে বাইপাস মহাসড়ক পর্যন্ত ৫৬০মিটার সড়ক পাকা করণের কাজ উদ্বোধন করা হয়েছে। ঠিকাদারের পক্ষে উন্নয়ন কাজ বাস্তবায়ন করছেন মো. সহিদুল ইসলাম পাইক।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা নির্বাহী অফিসার মো. সাখাওয়াত হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শুনীল কুমার বাড়ৈ, সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন, ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, রফিকুল ইসলাম তালুকদার, সহকারী প্রকৌশলী সিরাজুল ইসলাম সম্রাট, বাকাল ইউপি চেয়ারম্যান বিপুল দাস, বাকাল ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম পাইকসহ স্থানীয় মুরুব্বীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর