শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন

ই-পেপার

অভয়নগরে স্ত্রী ও ২ কন্যা সন্তান কে, হত্যা করে ঘাতক স্বামী জহিরুলের আত্মসমর্পণ

মোঃ কামাল হোসেন, অভয়নগর প্রতিনিধিঃ
আপডেট সময়: শুক্রবার, ১৫ জুলাই, ২০২২, ১০:৫২ অপরাহ্ণ

যশোরের অভয়নগরে স্ত্রী-দুই কন্যা সন্তানসহ ৩ জনকে গলায় গামছা পিছিয়ে শ্বাস রোধ করে হত্যা করে স্বামী জহিরুল ইসলাম (৩৩) যশোর সদর উপজেলার বসুন্দিয়া পুলিশ ফাঁড়িতে গিয়ে আত্মসমর্পণ করেছে।

জহিরুল ইসলাম যশোর সদর উপজেলার বসুন্দিয়া জগন্নাথপুর বিশ্বাসপাড়া এলাকার মশিউর রহমানের ছেলে।

সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জহিরুল ইসলামের স্ত্রী সাবিনা ইয়াসমিন বিথী (২৮) ও দুই কন্যা সন্তান সুমাইয়া(৯) ও (৩) সাথিয়া(২) এর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠিয়েছেন।

ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে জেলার অভয়নগর উপজেলার চেঙ্গুটিয়া শালবাগান এলাকায়।

যশোর জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ বিকেলে জহিরুল ইসলাম তার শ্বশুরবাড়ি থেকে স্ত্রী ও দুই কন্যা সন্তানদেরকে বাড়ির উদ্দেশ্যে নিয়ে আসেন। আসার পথে অভয়নগর উপজেলার চেঙ্গুটিয়া শালবাগানে তাদেরকে নিয়ে যান। সেখানে সন্ধ্যা হয়ে এলে জহিরুল ইসলাম তার দুই কন্যা সন্তান ও স্ত্রীকে গলায় গামছা পেছিয়ে শ্বাস রোধ করে হত্যা করে। এরপর তিনি যশোর সদর থানার বসুন্দিয়া পুলিশ ক্যাম্পে গিয়ে ঘটনার বর্ণনা করে নিজে আত্মসমর্পণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর