শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন

ই-পেপার

রুহিয়া থানা আ.লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

দুলাল হক,ঠাকুরগাঁও প্রতিনিধি:
আপডেট সময়: শুক্রবার, ১৫ জুলাই, ২০২২, ১০:৪৭ অপরাহ্ণ

রুহিয়া থানা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার(১৪ জুলাই)বিকেলে রুহিয়া ডিগ্ৰী কলেজ হলরুমে রুহিয়া থানা আওয়ামী লীগের উদ্যোগে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

থানা আওয়ামীলীগ সভাপতি পার্থ সারথি সেনের সভাপতিত্বে এবং সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের উপ দপ্তর সম্পাদক নুরুল হক জুয়েল। অন্যান্যদের

মধ্যে বক্তব্য রাখেন রুহিয়া থানা আ’লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ বাবু,সহ-সভাপতি আব্দুল জব্বার মাষ্টার ,যুগ্ম সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ মজিবর রহমান, সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম বিপ্লব, সহ দপ্তর সম্পাদক গণেশ চন্দ্র সেন,

রুহিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মনিরুল হক বাবু,রুহিয়া পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর ইসলাম নুরু, ঢোলারহাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সীমান্ত কুমার নির্মল বর্মন,সাধারণ সম্পাদক লুৎফর রহমান,আখানগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রুখসেদুর রহমান স্বপন,২২ নং সেনুয়া ইউনিয়ন আওয়ামলীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি এবং রুহিয়া থানার ৪ ইউনিয়নের চেয়ারম্যান যথাক্রমে অনিল কুমার সেন,অখিল চন্দ্র বর্মন,খাদেমুল ইসলাম প্রমুখ।

বক্তারা বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিভিন্ন কমিটির সদস্যদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেন এবং নির্বাচিত ইউপি চেয়ারম্যান ও দলীয়  নেতাকর্মীদের মধ্যে সৃষ্ট দ্বন্দ ও বিভেদ ভুলে গিয়ে ২০২৪ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীর বিজয় সুনিশ্চিত করতে কাজ করার আহবান জানান।সেই সাথে বিভিন্ন ইউনিয়নে ছাত্রলীগ,যুবলীগ,কৃষকলীগ,মহিলা আওয়ামীলীগ ও স্বেচ্ছাসেবকলীগের দ্রুত কমিটি গঠনের উপর জোর দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর