শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন

ই-পেপার

টাংগাইলে হুসাইন মোহাম্মদ এরশাদের তৃতীয়  মৃত্যুবার্ষিকী পালিত

ডা.এম.এ. মান্নান, স্টাফ রিপোর্টার:
আপডেট সময়: বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২, ৮:১১ অপরাহ্ণ

টাঙ্গাইলে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ এরশাদের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ জুলাই) সকালে মৃত্যু বার্ষিকী উপলক্ষে প্রথমে টাঙ্গাইল মডেল থানা মসজিদের পেশ ইমাম মরহুমের রুহের মাগফিরাত কামনায় কোরআন পাঠ করেন। পরে টাঙ্গাইল জেলা জাতীয় পার্টির কার্যালয়ে  স্বরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় মাহফুজুর রহমান খোকার সভাপতিত্বে প্রধান আলোচক ও আয়োজক আলহাজ্ব মোহাম্মদ মোজাম্মেল হক, অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জাতীয় পার্টির টাঙ্গাইল জেলা শাখার সদস্য যুবরাজ

কায়সার রিপন, ওস্তাগীর রহমান, প্রমুখ।

স্মরণ সভাটি সঞ্চালনা করেন, টাঙ্গাইল জেলা জাতীয় পার্টির সদস্য ইব্রাহিম মোল্লা ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর