শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন

ই-পেপার

বরিশালের বিনোদন কেন্দ্রে উপচে পড়া ভীর

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি বরিশাল:
আপডেট সময়: মঙ্গলবার, ১২ জুলাই, ২০২২, ৫:২০ অপরাহ্ণ

করোনা ভাইরাসের ভয়কে উপেক্ষা করে ঈদের ছুটিতে দর্শনার্থীদের ভিড়ে মুখরিত ছিলো বরিশালের বিনোদন কেন্দ্রগুলো। মুসলিম উম্মার বৃহত ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল আযহার দিন থেকে শুরু করে পরবর্তী দুইদিন নগরীর বিভিন্ন বিনোদন কেন্দ্রে ভ্রমন পিপাসুদের উচ্ছাস ছিলো চোখে পড়ার মতো।

ভ্রমন প্রেমীদের উৎসবের আমেজ ছিলো আনন্দ মুখর। নানা রংঙ্গের পোশাকে শিশু, কিশোর, তরুন, তরুনী থেকে শুরু করে সকল বয়সের নারী-পুরুষ মিলে বরিশালের বিনোদন কেন্দ্রে ঘুরে সময় কাটিয়েছেন। নদী ও খালের দেশ বরিশালের বিভিন্ন মনোরম পরিবেশে পরিবার-পরিজন, বন্ধু-বান্ধব নিয়ে বেড়াতে স্বাচ্ছন্দবোধ করেছেন ভ্রমন পিপাসুরা।

কীর্তনখোলা নদী তীরবর্তী ত্রিশ গোডাউন এলাকা, মুক্তিযোদ্ধা পার্ক, স্বাধীনতা পার্ক, বঙ্গবন্ধু উদ্যান, কীর্তনখোলা নদীর উপর নির্মিত দপদপিয়া সেতু (শহীদ আব্দুর রব সেরনিয়াবাত), উজিরপুরের গুঠিয়ার দৃষ্টিনন্দন বায়তুল আমান জামে মসজিদ কমপ্লেক্স, দুর্গা সাগর, শিশু পার্ক, বিশ্ববিদ্যালয় এলাকা, পায়রা সেতুতে বিনোদন প্রেমীদের ভিড় ছিলো লক্ষ্যনীয়। নিসর্গ ও প্লানেট পার্কের রাইডারগুলো বিশেষ আকর্ষণ ছিলো শিশুদের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর