শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন

ই-পেপার

লামায় জেলা পরিষদের উদ্যোগে দুস্থ ও দরিদ্রদের মাঝে চাউল বিতরণ

মোঃ নাজমুল হুদা, লামা প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ৯ জুলাই, ২০২২, ৫:১২ অপরাহ্ণ

 বান্দরবানের লামায় জেলা পরিষদ এর উদ্যোগে দুস্থ ও দরিদ্রদের মাঝে চাউল বিতরণ করা হয়েছে। শনিবার (৯ জুলাই) সরই ইউনিয়নে সকালে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ এর বাস্তবায়নে ঈদ, কভিড-১৯,বন্যা ও প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলায় এ খাদ্যশষ্য চাউল বিতরণ করা হয়।
এ সময় সরাসরি উপস্থিত থেকে বিতরণ কাজে অংশ নেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য ও নারীনেত্রী ফাতেমা পারুল,উপজেলা আ,লীগের সহ সভাপতি বিজয় আইচ, ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ইদ্রিস কোংসহ অনেকেই।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লামার সরই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল আলম, সাধারণ সম্পাদক দুর্য্যধন হেডম্যান, সাবেক প্রচার সম্পাদক জাহাঙ্গীর আলম ডলার, মহিলা আওয়ামী লীগের সভাপতি ও ইউপি সদস্য খালেদা বেগম, সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য অংজারুং ত্রিপুরা, সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য শিরু আক্তার, যুবলীগের আহ্বায়ক মোঃ সেলিম, ছাত্রলীগের সভাপতি সুমন তংচংগ্যা, সোহেল সহ আরও অনেকেই।
অনুষ্ঠান পরিচালনা করেন ৫নং সরই ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ নুরুল আবছার।
সূত্রে জানায়, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ এর বাস্তবায়নে লামা পৌরসভাতে ১০০০ পরিবার, ৭ ইউনিয়নে প্রতিটিতে ৫০০ পরিবারকে মোট সাড়ে চার হাজার পরিবারকে ১০ কেজি করে এ চাউল বিতরণ করা হয়। লামা পৌরসভা ও ৭ ইউনিয়নেও দেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর