শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন

ই-পেপার

লামায় মোটরসাইকেল ভাড়ায় নিয়ে চালককে খুন

মোঃ নাজমুল হুদা, লামা প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২, ৬:৪২ অপরাহ্ণ

বান্দরবানের লামায় মোটরসাইকেল ভাড়ায় নিয়ে চালককে জবাই করে খুন করা হয়েছে। মঙ্গলবার (৫ জুলাই) রাত ১টায় উপজেলার গজালিয়া আজিজনগর সড়কের নাজিরাম ত্রিপুরা পাড়ার রাবার বাগানে এই ঘটনা ঘটে।
নিহত চালক শফিউল কাদের (২৩) উপজেলার সরই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আন্ধারি প্রদ্দানঝিরি এলাকার মো. ইউনুছের ছেলে।
সরই মোটরসাইকেল সমিতির সাধারণ সম্পাদক মো. জাবেদ বলেন, গতরাত ১০টায় মোটরসাইকেলে করে আজিজনগর যাবে বলে শফিউল কাদেরকে দুই ব্যক্তি ভাড়ায় নিয়ে যায়। রাত ১টায় আমরা খবর পেয়ে নাজিরাম ত্রিপুরা পাড়ার রাবার বাগান এলাকায় যায়। সেখানে জবাই করা শফিউল কাদেরের লাশ পড়ে থাকতে দেখি। সঙ্গে সঙ্গে বিষয়টি লামা থানা ও নিহতের পরিবারকে অবহিত করা হয়। নিহত শফিউল আমাদের সরই ভাড়ায় চালিত মোটরসাইকেল সমিতির ৫৩ নম্বর সদস্য।
আজিজনগর পুলিশ ক্যাম্পের আইসি শামীম শেখ বলেন, মঙ্গলবার সকালে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য বান্দরবান জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
 এক্ষেত্রে সত্যতা নিশ্চিত করে লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহীদুল ইসলাম চৌধুরী বলেন, মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। খুনিদের ধরতে অভিযান চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর