সারাদেশে শিক্ষক হত্যা ও নির্যাতনের প্রতিবাদ ও ঘাতকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন নাগরপুর উপজেলার মাধ্যমিক পর্যায়ের শিক্ষক, কলেজ শিক্ষক ও মাদ্রাসার শিক্ষকবৃন্দ।
রবিবার (০৩ জুলাই) সকালে নাগরপুর উপজেলা পরিষদের সামনে প্রায় ঘন্টাব্যাপী এ কর্মসুচি পালন করা হয়েছে।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, নাগরপুর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি, সেক্রেটারি সহ বিভিন্ন স্কুল,কলেজ ও মাদ্রাসার কর্মরত অধ্যক্ষ, প্রধান শিক্ষক ও শিক্ষকবৃন্দ।
এসময় বক্তারা বলেন, আশুলিয়া হাজী ইউনুস আলী স্কুল এন্ড কলেজের শিক্ষক উৎপল কুমার সরকারকে ক্রিকেট খেলার স্ট্যাম্প দিয়ে পিটিয়ে হত্যা ও নড়াইলে স্বপন কুমার বিশ্বাসকে গলায় জুতার মালা দিয়ে কলেজ প্রাঙ্গনে ঘুরানোর ঘটনায় তীব্র প্রতিবাদ জানাই। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে কঠিন বিচার করা হোক। অন্যথায় ঈদুল আযহার পর কঠিন আন্দোলেনর হুশিয়ারী প্রদান করেন তারা।
মানববন্ধনে উপজেলার শিক্ষক সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অধ্যক্ষ,প্রধান শিক্ষক/শিক্ষিকা ও কর্মচারীগণসহ নাগরপুরের সর্বস্তরের নাগরিকগণ উপস্থিত ছিলেন।
#CBALO / আপন ইসলাম