ডিজিটাল সাংবাদিকতায় বিশেষ অবদান জন্য নবীন সাংবাদিক হিসাবে নান্দাইল প্রেসক্লাব পদকে ভূষিত হয়েছেন সাংবাদিক এইচএম সাইফুল্লাহ্। গতকাল শনিবার (২জুলাই) নান্দাইল প্রেসক্লাব মিলনায়তনে বিকাল ৫ টায় পদক বিতরণী এক অনুষ্ঠানে তার পদক তুলে দেন অনুষ্ঠানে উপস্থিত অথিতিবৃন্দ।
নান্দাইল প্রেসক্লাবের সভাপতি এনামুল হক বাবুলের সভাপতিত্বে ও প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মাহবুবুর রহমান বাবুল, অর্থ সম্পাদক রফিকুল ইসলাম মড়লের যৌত সঞ্চালনায় পদক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নান্দাইল পৌর মেয়র রফিক উদ্দিন ভূঁইয়া, বিশেষ অতিথি চন্ডিপাশা ইউনিয়নের চেয়ারম্যান মো.শাহাব উদ্দিন ভূঁইয়া। দৈনিক যুগান্তর ঈশ্বরগঞ্জ প্রতিনিধি মো. আবুল কালাম আজাদ, দৈনিক সংবাদ গৌরিপুর প্রতিনিধি ম.নুরুল ইসলাম,দৈনিক জাহান ত্রিশাল প্রতিনিধি মো.মোখলেছুর রহমান সবুজ, তাড়াইল প্রেসক্লাবের সভাপতি দেওয়ান ফারুক দাউদ খান সহ প্রমুখ।
পদকপ্রাপ্ত নবীন সাংবাদিক এইচএম সাইফুল্লাহ্ ২০১২ সাল থেকে অনলাইন সাংবাদিকতার মাধ্যমে যাত্রা শুরু করেন। বর্তমানে তিনি নান্দাইল প্রেসক্লাবের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। তিনি সাহারা টেলিভিশন, দৈনিক ইনফো বাংলা পত্রিকার নান্দাইল উপজেলা প্রতিনিধি ও তরঙ্গ নিউজের নিজস্ব প্রতিনিধি হিসাবে নিযুক্ত আছেন।
অনুষ্ঠানে বক্তারা বর্তমানে সংবাদপত্র ও সাংবাদিকতা বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। সেই সাথে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল ও সংবাদপত্রে সাংবাদিক নিয়োগের ক্ষেত্রে নীতিমালা প্রণয়নের দাবি করেন।
নান্দাইল প্রেসক্লাব ২০২২ এ ময়মনসিংহ উত্তরের ৮ জন সাংবাদিক পদকপ্রাপ্ত হন। তারা হলেন, দৈনিক সংবাদ গৌরিপুর প্রতিনিধি ম. নুরুল ইসলাম, কেন্দুয়ার প্রবীণ সাংবাদিক মুক্তিযোদ্ধা মো. আনিসুজ্জামান আনজু, যুগান্তর ঈশ্বরগঞ্জ প্রতিনিধি আবুল কালাম আজাদ,দৈনিক জাহান ত্রিশাল প্রতিনিধি মো. মোখলেসুর রহমান সবুজ সহ ৪ জন প্রবীণ, দৈনিক নিউজ নান্দাইল প্রতিনিধি এইচএম সাইফুল্লাহ, আজকের প্রতিনিধি মিন্টু মিয়া সহ ২ জন নবীন, সেতু এজেন্সির প্রোঃ লুৎফর রহমান ও নান্দাইল প্রেসক্লাবের বিদায়ী একাধারে ৪০ বছর একই পদে দায়িত্ব পালন করা সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল কে পদকে ভূষিত করা হয়।
#CBALO / আপন ইসলাম