শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন

ই-পেপার

ময়মনসিংহের পরিবেশ বিপর্যয় রোধে কাজ করবে নবগঠিত সবুজ আন্দোলন জেলা কমিটি

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
আপডেট সময়: বুধবার, ২৯ জুন, ২০২২, ১০:১৬ পূর্বাহ্ণ

পরিবেশবাদী সংগঠন সবুজ আন্দোলন তৃণমূল পর্যায়ে সাধারণ জনগণের মাঝে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবেলায় করণীয় সম্পর্কে জনসচেতনতা তৈরিতে কাজ করছে। বৃরোপণের পাশাপাশি নারী ও শিশুদের সামাজিক সুরায় স্বেচ্ছাসেবক হিসেবে প্রশিক্ষণ প্রদান করছে। সাংগঠনিক কাঠামো শক্তিশালী করার জন্য জেলা পর্যায়ে কমিটি গঠন সম্পন্ন করছে। গতকাল ২৭ জুন সন্ধ্যায় সবুজ আন্দোলন কেন্দ্রীয় কার্যালয় মালিবাগে ময়মনসিংহ জেলা আহ্বায়ক কমিটির অনুমোদন দেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালনা পরিষদের চেয়ারম্যান বাপ্পি সরদার এবং মহাসচিব মহসিন সিকদার পাভেল।
শিক্ষাবিদ মাহমুদুল হাসান নয়নকে আহ্বায়ক এবং দীপ্ত টেলিভিশনের জেলা প্রতিনিধি মাহমুদুল হাসান মিলনকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। যুগ্ম আহ্বায়ক হলেন কবি এস এম সাদেকুল ইসলাম (মুক্তাগাছা), মির্জা হামিদুল ইসলাম (সদর), অধ্য নূরজাহান পারভীন (ত্রিশাল), মোঃ আবু হানিফ রাজা (সদর), মোঃ এনামুল হক বাবুল (নান্দাইল), রুবায়েত বাপ্পি (সদর), মাশরুফা সুলতানা (সদর), মোঃ মোস্তাক হাসান (ঈশ্বরগঞ্জ)।
সদস্যরা হলেন অভিজিৎ সরকার (হালুয়াঘাট), কবি আবু রায়হান (সদর), কাউন্সিলর মমতাজ বেগম (মুক্তাগাছা), আজিজুল হক স্বপন (ফুলবাড়িয়া), মোঃ সাইদুর রহমান (নান্দাইল), মাহমুদুল হাসান পারভেজ (নান্দাইল), সোহেল রানা (সদর), আব্দুল কাদের আকন্দ (ফুলবাড়িয়া), শফিকুল ইসলাম (ধোবাউড়া), মঞ্জুরুল ইসলাম (সদর), এহসানুল হক (ঈশ্বরগঞ্জ), মিন্টু মিয়া (নান্দাইল), সাইফুল ইসলাম তরফদার (ফুলবাড়িয়া), আল—আমিন (সদর), সোহেল রানা (তারাকান্দা), সাগর তালুকদার (তারাকান্দা), ফজলে এলাহী ঢালী (তারাকান্দা) নাফিউল্লাহ সৈকত (ফুলপুর), ওমর ফারুক সুমন (হালুয়াঘাট), মাজহারুল ইসলাম মিশু (হালুয়াঘাট), ইকবাল কবীর মানিক (ধোবাউড়া)। নবগঠিত আহ্বায়ক তার অনুভূতিতে বলেন, আজকে থেকে পরিবেশ বিপর্যয় রোধে ময়মনসিংহের প্রতিটি জনগণের সাথে থাকবে। কৃষি জমি রক্ষা, কলকারখানার বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়ন, অবৈধ ইটভাটা বন্ধ, জলাশয় সংরক্ষন সর্বোপরি জেলার পরিবেশ বিপর্যয় রোধে প্রশাসন কে সাথে নিয়ে দ্রুত আন্দোলন জোরদার করব। পাশাপাশি বৃক্ষরোপণ কর্মসূচি বৃদ্ধি করতে নিয়মিত কর্মসূচি চালিয়ে যাব।
সদস্য সচিব বলেন, আমরা সকলের সহযোগিতা চাই। কমিটির প্রত্যেকটি সদস্য যদি সক্রিয় ভূমিকা পালন করে তাহলে সবুজ আন্দোলনকে ময়মনসিংহ জেলার প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে দেওয়া সম্ভব। আগামীতে সংগঠনকে শক্তিশালী করতে প্রত্যেকটি থানায় কমিটি গঠন করা হবে। নবগঠিত ময়মনসিংহ জেলা কমিটিকে সবুজ আন্দোলন পরিচালনা পরিষদ ও কার্যনির্বাহী পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। সবুজ আন্দোলন কার্যনির্বাহী পরিষদের দপ্তর সম্পাদক সোহেল রানা প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আহবায়ক কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর