টাংগাইলের নাগরপুরের শালিয়ারা দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মো. আব্দুল কাদের এর মাতা মোছা.কমলা বেগম(৭৫) ইন্তেকাল করিয়াছেন ইন্না-লিল্লাহী ওয়া ইন্না ইলাহি রাজিউন।
সোমবার(২৭ জুন ২০২২ খ্রি) রাত ১০.০০ ভারড়া ইউনিয়নের আরড়া গ্রামে অবস্থিত নিজ বাসভবনে ইন্তেকাল করিয়াছেন। তিনি বার্ধক্যজনিত রোগে আক্রান্ত ছিলেন। তিনি ৪ ছেলে ও এক মেয়েসহ অনেক শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক ৭৫।
এদিকে শালিয়ারা দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক আব্দুল কাদের এর মাতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন নাগরপুরের কর্মরত সকল রিসোর্স টিচার, প্রধান শিক্ষক, সুপার,সহকারি শিক্ষক বৃন্দ সহ অত্র প্রতিষ্ঠানের সুপার ও সহকারী শিক্ষক বৃন্দ,কর্মচারীবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ এবং মরহুমা এলাকার সর্বস্তরের জনগণ।
মরহুমার জানাযা নামায সকাল ৮.৩০ মি. আরড়া পশ্চিম পাড়া কবর মাঠে অনুষ্ঠিত হওয়ার পর সামাজিক কবরস্থানে দাফন করা হয়েছে।
পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া চেয়েছেন। আল্লাহ যেন মরহুমাকে জান্নাত নসিব করেন, আমিন।