শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন

ই-পেপার

ভারুয়াখালী ক্রিয়েটিভ ইনস্টিটিউটের সংবর্ধনা ও সমন্বয় সভা সম্পন্ন

জিয়াউল হক জিয়া, চট্টগ্রাম ব্যুরো:
আপডেট সময়: রবিবার, ২৬ জুন, ২০২২, ১০:২৩ পূর্বাহ্ণ

কক্সবাজার সদর উপজেলা ভারুয়াখালী ইউনিয়নের প্রতিষ্ঠিত ক্রিয়েটিভ ইনস্টিটিউটেট কর্তৃক ভারুয়াখালী ইউনিয়ন চেয়ারম্যান কামাল উদ্দিন কে সম্বর্ধনা এবং অভিভাবক, শিক্ষক ও পরিচালনা কমিটির সমন্বয় সভা সম্পন্ন হয়েছে। ২৫ জুন শনিবার সকাল ১০টার সময় এডভোকেট ফরিদুল আলম খোকনের সভাপতিত্বে বিদ্যালয়ের হলরুমে সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ভারুয়াখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এলেকারই কৃতি সন্তান, নাইক্ষ্যংছড়ি বালিকা বিদ্যালয়ের  সম্মানিত সিনিয়র শিক্ষক রাহমত ছালাম, বিশেষ অতিথি হিসেবে আরো যারা উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্য ছুরুত আলম,সাবেক এমইউপি মোহাম্মদ ইসলাম, নুরুল আমিন, নুরুল হাকিম। এছাড়া উপস্থিত ছিলেন  অভিভাবক, শিক্ষক, এলাকার সচেতন মহল সহ বিদ্যালয়ের অধ্যায়নরত শিক্ষার্থীবৃন্দ।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর পর্যায়ক্রমে শুরু হয় মত বিনিময় ও দিকনির্দেশনামূলক বক্তব্য। স্বাগত বক্তব্য পেশ করেন পরিচালক মোহাম্মদ ইসলাম মেম্বার, অভিভাবকের পক্ষ থেকে বক্তব্য রাখেন সিরাজুল হক, উজ্জল শর্মা। বিশেষ অতিথির রাহামত ছালাম বিদ্যালয়ের লেখাপড়ার মান উন্নয়নের এবং শিক্ষক-অভিভাবকদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ক গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। ক্রিয়েটিভ ইনস্টিটিউটের সম্মানিত প্রধান শিক্ষক তাওহীদুল হাসান বিদ্যালয়ের সকল সমস্যা ও শিক্ষার মান উন্নয়ন মূলক মতবিনিময় করেন। সবশেষে বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সম্মানিত সভাপতি এডভোকেট ফরিদুল আলম খোকনের বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর