টাঙ্গাইলে বাসাইল উপজেলা প্রশাসন এর উদ্যোগে পদ্মা সেতু উদ্ভোদন উপলক্ষে এক প্রীতি ফুটবল খেলার আয়োজন করা হয়। এই প্রীতি ম্যাচে দুইটি দল অংশ গ্রহন করেন কাঞ্চনপুর ইউনিয়ন একাদশ বনাম ফুলকি ইউনিয়ন একাদশ। নির্ধারিত সময়ে ২-০ গোলে খেলা শেষ হয়, চ্যামপিয়ন হয় কাঞ্চনপুর ইউনিয়ন একাদশ।
বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিয়ান পারভীন এর সভাপত্বিতে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী ওলিদ ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসাইল উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ শাহাদত হোসেন খান, বাসাইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মতিয়ার রহমান গাউস, বাসাইল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মির্জা রাজিক সহ আওয়ামী লীগে অঙ্গ সংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।