বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৬ অপরাহ্ন

ই-পেপার

হোমিও চিকিৎসকদের ১২ দফা দাবী আদায়ের পেকুয়ায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ডা.এম.এ.মান্নান, স্টাফ রিপোর্টারঃ
আপডেট সময়: শুক্রবার, ২৪ জুন, ২০২২, ১০:৩৭ পূর্বাহ্ণ

হোমিও চিকিৎসকদের  ১২ দফা আদায়ের লক্ষ্যে পেকুয়ায় মানববন্ধন ও উপজেলা নির্বাহী অফিসার বারাবর স্মারকলিপি পেশ করেছেন হোমিও চিকিৎসকরা।
বৃহস্পতিবার বিকালে পেকুয়া চৌমুহুনী স্টেশনে মানববন্ধন ও সমাবেশ অনুষ্টিত হয়। পেকুয়ার বিশিষ্ট হোমিও চিকিৎসক, লেখক, গবেষক, সাংবাদিক ও হোমিওপ্যাথিক ছাত্র নেতা ডাঃ মোহাম্মদ হেলাল উদ্দীন এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন পেকুয়া উপজেলা বিএইচএমএস এর সভাপতি, উপকূলের প্রখ্যাত হোমিও চিকিৎসক উপাধ্যক্ষ মোঃ আশেক উল্লাহ। সমাবেশে বক্তারা হোমিও চিকিৎসকের নামের পূর্বে ডাক্তার পদবী লেখা বহালসহ ১২ দফা দাবী আদায়ের লক্ষ্যে এবং মন্ত্রীপরিষদ বিভাগ কর্তৃক হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা আইন ২০২১ অনতিবিলম্বে মহান জাতীয় সংসদে পাস করার জন্য সরকারের কাছে দাবী জানান। পেকুয়া হোমিওপ্যাথিক সমাজ এর উদ্যোগে ও বিভিন্ন সংগঠনের অংশ গ্রহণে আয়োজিত মানববন্ধন ও সমাবেশ শেষে পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করা হয়।
উক্ত মানববন্ধন ও সমাবেশে উপস্থিত ছিলেন হোমিও ডাক্তার শফিকুর মোহাম্মদ মিজানুর রহমান, ডাক্তার নির্মল কান্তি, ডাক্তার মকসুদ, ডাক্তার ইদ্রিস, ডাক্তার আক্তার কামাল, ডাক্তার আবুল কালামসহ চকরিয়া ও ঈদগাহ হোমিও কলজের ছাত্র ছাত্রী।
সমাবেশে বক্তারা আরো বলেন, হোমিওপ্যাথিক চিকিৎসকের নামের পূর্বে ডাক্তার পদবী লেখা বন্ধ করার ষড়যন্ত্র চলছে। এক অদৃশ্য কারণে হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা আইন,  হোমিওপ্যাথিক বিশ্ববিদ্যালয় স্থাপন,  হোমিও গবেষণা কেন্দ্র স্থাপন,  ডিএইচএমএস কোর্সের মান নির্ধারণ ও  সহজ শর্তে  উচ্চ শিক্ষার ব‍্যবস্থা করা সহ জরুরী ১২ দফা দাবী  তুলে ধরে তা অবিলম্বে বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের কাছে দাবি জানাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর