বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৬ অপরাহ্ন

ই-পেপার

সাপাহারে আ’লীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন 

হাফিজুল হক সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২, ১:১৫ অপরাহ্ণ

নওগাঁর সাপাহার উপজেলার আইহাই ইউনিয়নে আ’লীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে আইহাই ইউনিয়ন আ’লীগ আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, মিলাদ মাহফিল ও কেক কেটে আনন্দ উল্লাস এর মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
প্রতিষ্ঠাবার্ষিকীর সকল কর্মসূচীতে ইউনিয়ন আ’ লীগের সভাপতি সাদেকুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আওয়ামী লীগের প্রতিষ্ঠা কাল, দেশকে উন্নয়নশীল এ পরিণত এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়ন পদ্মা সেতু আগামী ২৫ জুন শুভ উদ্বোধন ও তাৎপর্য তুলে ধরে বক্তব্য প্রদান করেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রহমান মাস্টার,
এসময় ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মোকতার হোসেন জুয়েলের পরিচালনায় ইউনিয়ন আ’লীগের নেতৃবৃন্দ ও ইউনিয়ন আ’লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর