বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৭ অপরাহ্ন

ই-পেপার

নবাবগঞ্জে আওয়ামী লীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মোঃ মামুনুর রশিদ, নবাবগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধিঃ
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২, ১:১৪ অপরাহ্ণ

দিনাজপুরের নবাবগঞ্জে নানা আয়োজনে  বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে নবাবগঞ্জের দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এ সময় উপজেলা আওয়ামিলীগের সহ সভাপতি ডাঃ মোশারফ হোসেন, সাদেকুল ইসলাম, মোজাম্মেল হক,উপজেলা আওয়ামিলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান মানিক, হাফিজুর ইসলাম, সানোয়ার হোসেন, উপজেলা আওয়ামিলীগের সাংগঠনিক সম্পাদক, সায়েম সবুজ, শাহ আলম, যুবলীগের যুগ্ম আহ্বায়ক দিলীপ কুমার ঘোষ, স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আবুল বাশার সবুজ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহিনুর রহমান সবুজ, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুজ্জামান জনি, সহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগ সহ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা  উপস্থিত ছিলেন।
পরে আলোচনা সভা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু সহ দেশের সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয় ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর