বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৬ অপরাহ্ন

ই-পেপার

টাঙ্গাইলে হোমিওপ্যাথিক চিকিৎসকদের স্মারকলিপি প্রদান ও মানববন্ধন অনুষ্ঠিত

ডা.এম.এ.মান্নান, স্টাফ রিপোর্টারঃ
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২, ১১:৩১ পূর্বাহ্ণ

রেজিস্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকদের নামের পূর্বে ডাক্তার লেখা বহাল রাখা,সকল হাসপাতালে মেডিকেল অফিসার নিয়োগ প্রদান ও উচ্চ শিক্ষার সুযোগসহ বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ড কর্তৃক প্রণীত ও হোমিও চিকিৎসা শিক্ষা আইন-২০২১ চলতি অধিবেশনে  জাতীয় সংসদে পাশ করার দাবীতে টাঙ্গাইল প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও জেলা প্রশাসক এর মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত হয়েছে।
বুধবার ২২ জুন বেলা ১১টায় টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে টাঙ্গাইল হোমিও মেডিক্যাল কলেজ ও হাসপাতাল এর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন কর্মসূচিতে হোমিওপ্যাথিক এর বিভিন্ন সংগঠনের ডাক্তার, শিক্ষক,শিক্ষার্থী ও
শুভাকাঙ্ক্ষীঅংশগ্রহন করেন।
মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন ঢাকা বিভাগের বোর্ড সদস্য এবং টাঙ্গাইল হোমিও মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. কায়েম উদ্দিন। টাঙ্গাইল হোমিও মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ প্রফেসর ডা. সাহিদা আক্তারের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, ঢাকা বিভাগের সাবেক বোর্ড সদস্য ডা. মোঃ তোফাজ্জল হোসেন, টাঙ্গাইল হোমিও মেডিক্যাল কলেজ ও হাসপাতাল এর শিক্ষক ডা. সৈয়দ এমরান আলম, ডা. মোঃ শাহাদৎ হোসেন বাবলু, ডা. নজরুল ইসলাম, ডা, সৈয়দা ফাহমিনা, ডা. তাসলিমা খন্দকার,ডা.মাসুদ তালুকদার প্রমুখ।
মানববন্ধনে দেশের জনগণের স্বাস্থ্য সেবায় ও কোভিড-১৯ মহামারী কালীন সময়ে বিশেষ ভুমিকা ও দায়িত্ব পালনকারী হোমিওপ্যাথিক চিকিৎসদের নামের পূর্বে ডাক্তার পদবী ব্যবহারের অধিকার সংরক্ষণ এবং প্রস্তাবিত ও মন্ত্রীসভায় নীতিগতভাবে অনুমোদন “বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ড কর্তৃক প্রণীত ও হোমিও চিকিৎসা শিক্ষা আইন-২০২১” অবিলম্বে সংসদের পাশ করার জোর দাবী জানান বক্তারা।মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। 

 

#CBALO / আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর