বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৬ অপরাহ্ন

ই-পেপার

ভূঞাপুরে অবৈধ চায়না জাল ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত

কামরান পারভেজ ইভান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
আপডেট সময়: বুধবার, ২২ জুন, ২০২২, ৮:৪৩ অপরাহ্ণ

টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীতে অভিযান চালিয়ে ২২টি অবৈধ দুয়ার চায়না জাল জব্দ করেছে উপজেলা মৎস্য বিভাগ। পরে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত।
২২ জুন (বুধবার) দুপুরে ভূঞাপুুর নৌ পুলিশ ফাঁড়ির সহযোগিতায় উপজেলা মৎস্য বিভাগ এ অভিযান পরিচালনা করে। এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভূঞাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ আলাউল ইসলাম।
জানা যায়, যমুনা নদী থেকে অবৈধ চায়না দুয়ার জাল বা ডারকি জাল কিনে ফাঁদ পেতে দেশীও মাছ শিকার করছে স্থানীয় লোকজন। এ অভিযানে অবৈধ ২২ টি চায়না দুয়ার জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করে দেওয়া হয়।
জব্দকৃত চায়না দুয়ার জালের আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ৫০ হাজার টাকার। তবে অভিযান পরিচালনার সময় কাউকে আটক করা যায় নি বলে জানান উপজেলা মৎস্য বিভাগ।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ আলাউল ইসলাম বলেন, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে, মৎস্য সম্পদ ধ্বংস করা অবৈধ চায়না জাল জব্দ করা হয়েছে। পরে জব্দকৃত জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এসময় ২২ টি দুয়ার চায়না জাল জব্দ করি। যার আনুমানিক মূল্য প্রায় দেড় লক্ষ টাকা। অভিযান চলাকালে তারা নদীতে জাল ফেলে পালিয়ে যায়। ভবিষ্যতেও এ ধরণের অভিযান অব্যহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর