বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২২ অপরাহ্ন

ই-পেপার

নাগরপুরে ড্রেন না থাকায় একটু বৃষ্টিতেই জলাবদ্ধতা জনদূর্ভোগ চরমে

মো. আমজাদ হোসেন রতন, সিনিয়র স্টাফ রিপোর্টার:
আপডেট সময়: মঙ্গলবার, ২১ জুন, ২০২২, ৩:৫৮ অপরাহ্ণ

টাঙ্গাইলের নাগরপুরে পয়:নিস্কাশনের ব্যবস্থা না থাকায় চলতি বৃষ্টি মৌসুমে উপজেলা সদর বাজারে জলাবদ্ধতায় জনদূর্ভোগ চরমে উঠছে। একটু বৃষ্টিতেই সড়ক গুলোতে হাটু পানি জমে যায়। দেখে মনে হয়, সড়ক তো নয় যেন সরু খাল। ভুক্তভোগিদের অভিযোগ, শুধূ ড্রেনেজ ব্যবস্থা না থাকার কারনে দীর্ঘ দিন ধরে অবর্ণনীয় কষ্ট ও সীমাহীন দূর্ভোগ হচ্ছে জনসাধারনের নিত্যসঙ্গী। বর্ষা ও বৃষ্টি মৌসুমে জনগণের এ দূর্ভোগ আরো বহুগুনে বেড়ে যায়। সরেজমিন নাগরপুর সদর বাজারের বিভিন্ন সড়ক ঘুরে দূর্ভোগের এসব চিত্র চোখে পড়ে।
তথ্যানুসন্ধানে জানা যায়, ২০০৬ সালের শেষের দিকে এলজিইডির তত্বাবধানে বাজারের একপাশ দিয়ে পানি নিস্কাশনের জন্য ড্রেন নির্মাণ করা হয়। এর পর সংস্কারের কোন উদ্যোগ না নেয়ায় ড্রেনটি বন্ধ হয়ে জনগণের বিষফোড়ায় পরিনত হয়েছে। জলাবদ্ধ সড়কে ময়লা আর্বজনা পচে দূর্গন্ধ ছড়াচ্ছে। এতে হুমকির মুখে পড়ছে জনস্বাস্থ্য। বেহাল রাস্তা ঘাটে জনচলাচল তো দুরের কথা পায়ে হাটাই কষ্ট সাধ্য হয়ে পড়েছে। উপজেলার সদর বাজারের বটতলা থেকে সোনালী ব্যাংক সড়ক, তালতলা থেকে অগ্রণী ব্যাংক সড়ক ও টাঙ্গাইল আরিচা আঞ্চলিক মহাসড়কের উপজেলা গেট সংলগ্ন সড়কে অল্প বৃষ্টিতে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়। পানি নিস্কশনের ব্যবস্থা না থাকায় জলজটের কারনে সৃষ্টি হয় তীব্র জানজটের। এছাড়া ছোট বড় খানাখন্দে পানি জমে ঘটছে নানা দূর্ঘটনা। বিঘিœত হচ্ছে যানচলাচল। বিরম্বনার শিকার হচ্ছে স্কুল কলেজগামী শিক্ষার্থীসহ পথচারীরা । কথা হয় স্থানীয় আইনজীবী অ্যাড. রাজিউল ইসলাম লেবুর সঙ্গে। তিনি জানান, তালতলা হয়ে অগ্রণী ব্যাংক সড়কে বৃষ্টির পানি জমে এমন বেহাল অবস্থা হয়েছে যে পায়ে হাটা দুস্কর বাধ্য হয়ে কাচা বাজার সড়ক ঘুরে যাতায়াত করতে হচ্ছে। স্কুল শিক্ষক হারুন-অর-রশিদ বলেন, ব্রীজ কালভাট শিক্ষা প্রতিষ্ঠানের অবোকাঠামো ও যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন হলেও উপজেলা সদর বাজারে শুধু মাত্র ড্রেনেজ ব্যবস্থা না থাকায় দূর্ভোগ পোহাতে  হচ্ছে জনগণকে। সিএনজি চালিত অটো-রিক্সা চালক শহিদুল বলেন, বৃষ্টির পানি জমে গর্তের সৃষ্টি হওয়ায় অনেক সময় গাড়ি উল্টে যাত্রীরা দূর্ঘটনার শিকার হন।
এ প্রসঙ্গে জানতে চাইলে উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মাহবুবুর রহমান জানান, তালতলা থেকে অগ্রণী ব্যাংক সড়কটি সংস্কারের জন্য ইতোমধ্যে এডিবি থেকে বরাদ্দ দেয়া হয়েছে। এছাড়া নিচু সড়কগুলো বৃষ্টি মৌসুম শেষে ব্রীক সোলিং করে যান ও পথচারীদের চলাচলের উপযোগী করা হবে। 

 

#CBALO / আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর