সাতক্ষীরার তালা উপজেলার ধানদিয়া ইউনিয়নের পাঁচপাড়া মাঠে ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ৩ টায় পাঁচপাড়া মাঠে এই দৌড় প্রতিযোগিতা শুরু হয়ে সন্ধা পর্যন্ত চলে। পাঁচপাড়া যুব সংঘ আয়োজিত ঘোড়া দোড় প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন ১নং ধানদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, ইউনিয়ন পরিষদ সদস্য মোঃ শফিকুল ইসলাম (শফি), মোঃ সোহাগ হোসেন, ফিরোজা খাতুন, সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য মোঃ আঃ মান্নান খাঁ, ফেরদৌসি আক্তার (লাভলী) পাঁচপাড়া যুব সংগের আক্তার হোসেন,মুজিবর রহমান সহ আয়োজক কমিটির সকলে উপস্হিত ছিলেন। পাঁচপাড়া মাঠের ঐতিয্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতায় এবছর ১ম স্হান অধিকার করেছেন যশোর এর পঙ্খিরাজ,২য় স্হান অধিকার করেছেন পাখি ঘোড়া ও ৩য় স্হান অধিকার করেছেন পাবেল ঘোড়া।
১ স্হান অধিকার কারী পঙ্খিরাজ ঘোড়ার মালিক দশহাজার টাকা,২য় সাতহাজার টাকা ৩য় ঘোড়ার মালিক পাঁচহাজার টাকা সহ প্রত্যেক ঘোড়ার মালিককে সান্তনা পুরস্কার প্রদান করেন প্রধান অতিথি সহ কমিটির নেতৃবৃন্দ। পাঁচপাড়া মাঠের ঐতিয্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা দেখতে স্হানীয়রা ছাড়াও জেলার বিভিন্ন অণ্চল থেকে হাজার হাজার দর্শক উপস্হিত হন।