বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন

ই-পেপার

নলছিটিতে নরসুন্দর পঙ্কজ হত্যা মামলা ২ আসামী গ্রেফতার

ঝালকাঠি প্রতিনিধিঃ
আপডেট সময়: সোমবার, ২০ জুন, ২০২২, ৮:০৭ অপরাহ্ণ

নলছিটিতে নরসুন্দর পঙ্কজ শীল হত্যা ২ আসামিকে আটক করেছে নলছিটি পুলিশ। আজ সোমবার আটক বিশ্বজিত শীল (২২) ও শুভ শীল (২০) কে ঝালকাঠি আদালতে সোপর্দ করলে জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরন করেছে। জানা গেছে, গত ১২ জুন নলছিটি উপজেলার কুলকাঠী ইউনিয়নের বারৈকরণ এলাকার খাল থেকে হাত-পা বাধা পঙ্কজ চন্দ্র শীলের ভাসমান লাশ উদ্ধার করা হয়। পরের দিন ১৩ জুন এঘটনায় নলছিটি থানায় একটি হত্যা মামলা (নম্বর ১২/৯০) দায়ের করা হয়। মামলা রুজু পর থেকেই আসামীদের গ্রেপ্তারের পুলিশ ব্যাপক তৎপরতা শুরু করে। এব্যাপারে নলছিটি থানার অফিসার ইনচার্জ মোহম্মদ আতাউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত রবিবার অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত কুলকাঠী ইউনিয়নের বারৈকরণ গ্রামের রতন কুমার শীলের পুত্র বিশ্বজিত শীল (২২) স্বপন চন্দ্র শীলের পুত্র শুভ শীল (২০) কে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। তিনি আরো জানান, গ্রেফতারকৃত আসামীরা প্রাথমিক জিজ্ঞাসাবাদের হত্যার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে এবং ঘটনায় জড়িত সকলের নাম প্রকাশ করেছে।

 

 

#CBALO / আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর