বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন

ই-পেপার

আগৈলঝাড়ায় বৃদ্ধা মা’কে মারধর করায় পুত্রের দোকান বন্ধ করে দিয়েছে বাজার কমিটি

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি বরিশাল:
আপডেট সময়: রবিবার, ১৯ জুন, ২০২২, ৫:৩২ অপরাহ্ণ

বরিশালের আগৈলঝাড়ায় বৃদ্ধ মাকে মারধরের কারণে সমীর বিশ্বাস নামের এক পুত্রর ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে বাজার কমিটি।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে উপজেলার বাকাল ইউনিয়নের বড়মগড়া গ্রামের মৃত শুকুমার বিশ্বাসের স্ত্রী বৃদ্ধা ধবলি বিশ্বাস (৭০) কে তার একমাত্র সন্তান সমীর বিশ্বাস ও তার স্ত্রী শিবালী বিশ্বাস মারধর করেন। এর আগেও কয়েক দফায় ওই বৃদ্ধাকে মারধর করেছে তার ছেলে।
উপজেলার বাকাল ইউনিয়নের বড়মগড়া গ্রামের মৃত শুকুমার বিশ্বাসের সত্তর বছরের বৃদ্ধা ধবলী বিশ্বাস জানান, ৪০ বছর আগে তার স্বামী মারা যায়। স্বামীর মৃত্যুর পর সংসারে অভাবের কারণে একমাত্র পুত্র সমীরকে নিয়ে মানুষের বাড়ি বাড়ি কাজ করে জীবিকা নির্বাহ করেছি। যে সন্তানকে এতো কষ্ট করে মানুষ করলাম, বিয়ে করালাম আর সেই একমাত্র সন্তানই আমাকে প্রায় সময়ই মারধর করে। বৃদ্ধ বয়সে তার অত্যাচার এখন আর সহ্য করতে পারি না। শনিবার বিকেলে নিত্যনৈমত্তিক ভাবে সমীর তাকে মারধর করে।
বৃদ্ধা ধবলী তার পুত্রের মারধরের ঘটনা বড়মগড়া বাজার কমিটির কাছে জানালে বাজার কমিটির সভাপতি সুনির্মল জয়ধর অভিযুক্ত পুত্র সমীর বিশ্বাসের ভ্যান-রিকসা গ্যারেজের দোকান বন্ধ করে দেয়।
স্থানীয় ইউপি সদস্য অজিত শিকারী জানান, বৃদ্ধা ধবলী বিশ্বাস আমাকে তার সন্তান মারধর করার কথা জানালে আমি তাকে বাকাল ইউপি চেয়ারম্যান বিপুল দাসের কাছে নিয়ে গেলে সে বৃদ্ধাকে থানায় অভিযোগ দেয়ার পরামর্শ দেয়। কিন্তু বৃদ্ধা এতো নির্যাতনের শিকার হওয়া সত্বেও নিজের একমাত্র সন্তানের বিরুদ্ধে অভিযোগ দেয়নি।
বাকাল ইউপি চেয়ারম্যান বিপুল দাস জানান, বৃদ্ধা ধবলী বিশ্বাসকে তার সন্তান মারধর করলে তাকে থানায় অভিযোগ দিতে বলেছিলাম। কিন্তু সে কোন অভিযোগ দেয়নি।
অভিযুক্ত সমীর বিশ্বাস জানায়, তার মার সাথে ঝগড়ার সময় ধাক্কা দেয়ায় তার মা পরে যায়। তবে তার মাকে প্রায়ই মারধর করার অভিযোগ অস্বীকার করেন তিনি।
আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম জানান, বৃদ্ধাকে মারধরের ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ দায়ের করেনি। অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

 

#CBALO / আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর