বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০১ অপরাহ্ন

ই-পেপার

বেনাপোল সীমান্তে ১০টি সোনারবার সহ আটক ১

সাগর হোসেন, বেনাপোল প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ১৯ জুন, ২০২২, ১২:০২ অপরাহ্ণ

যশোরের বেনাপোল দিয়ে ভারতে পাচারের সময় ১০টি সোনারবার সহ মনিরুজ্জামান (৪০) নামে এক পাচারকারীকে আটক করেছে বিজিবি সদস্যরা।
রোববার সকালে নাভারন এলাকা থেকে সোনার বার সহ তাকে আটক করা হয়। আটক মনিরুজ্জামান বেনাপোল পোর্ট থানার নামাজ গ্রামের শের আলীর ছেলে।

যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লে,কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী জানান, গোপন সংবাদে জানতে পারি এক স্বর্ণ পাচারকারী ঢাকা থেকে ১০ সোনারবার নিয়ে ভারতে পাচারের জন্য গাড়িতে করে বেনাপোলের দিকে আসছে। এমন সংবাদের ভিত্তিতে নাভারন বাজারে গাড়িটি থামিয়ে মনিরুজজামান কে তল্লাশি করে ১০টি সোনারবার সহ তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর