সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, মহানবী হযরত মুহাম্মদ সা. কে নিয়ে কটূক্তির প্রতিবাদে মিছিল, মানববন্ধন ও সভা করেছে বাসাইল উপজেলা কাওমী ওলামা পরিষদের মিছিল ও সমাবেশ করেছেন।
শনিবার (১৮ জুন) বেলা সাড়ে ১১ টার দিকে বিক্ষোভ মিছিলটি বাসাইল শহীদ মিনার থেকে শুরু হয়ে পুরো বাসাইল উপজেলা বাজার প্রদক্ষিণ শেষে বাসাইল শহীদ মিনারের সামনে গিয়ে প্রতিবাদ সভা করে। প্রতিবাদ মিছিল, মানববন্ধন ও সভায় প্রায় সহস্রাধিক শিক্ষার্থী অংশ গ্রহণ করেন।
সভায় বক্তব্য রাখেন বাসাইল উপজেলা ওলামা ও কাওমী পরিষদের সভাপতি মুফতি মাহমুদউল্লাহ হোসাইন, সাধারণ সম্পাদক মাওলানা সোয়াইন হোসাইন প্রমুখ। বিজেপির মুখপাত্র নুপুর শর্মা ও মিডিয়া সেল প্রধান নবীন জিন্দাল সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন তারা।