সাতক্ষীরার তালতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ২০২২ সালের এস এস সি পরিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে অত্র স্কুলের হল রুমে স্কুলের প্রধান শিক্ষক মোঃ রেজাউল করিম এর সভাপতিত্বে বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউপি সদস্য ও অত্র স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ মনিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন মহাসিনুল হাবিব মিন্টু, অভিভাবক সদস্য আলতাফ হোসেন, জেসমিন আক্তার লাকি, মুনসুর আলী,সহ স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীদের অভিভাবক সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।অত্র অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী প্রধান শিক্ষক মোঃ আশরাফুর রহমান।অতিথি গন তাদের বক্তব্যে বলেন শিক্ষা ছাড়া কোন জাতি উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে যেতে পারে না।তাই শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া আমাদের প্রত্যেককের নৈতিক দায়িত্ব।২০২২ সেশনে তালতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ৪০ জন এস এস সি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।