বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন

ই-পেপার

নাগরপুরে ভারড়ায় বেসরকারিভাবে নির্বাচিত হলেন আ. কুদ্দুস 

মো. আমজাদ হোসেন রতন, সিনিয়র স্টাফ রিপোর্টার:
আপডেট সময়: বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২, ৫:৪৫ অপরাহ্ণ

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ১নং ভারড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বেসরকারি ভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মো. আঃ কুদ্দুছ মিয়া।
বুধবার (১৫ জুন) অনুষ্ঠিত ভারড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে কোথাও কোন প্রকার অপ্রতিকর ঘটনা ছাড়া সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে।
শান্তিপূর্ন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মো. আঃ কুদ্দুছ মিয়া (ঘোড়া) প্রতিক নিয়ে ৫৫৪৬ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্ধী স্বতন্ত্র প্রার্থী (আনারস) প্রতিক নিয়ে মো. আবুবকর ছিদ্দিক পান ৫১৫০ ভোট। অপর দিকে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত (নৌকা) প্রতিক নিয়ে বীর মুক্তিযোদ্ধা মো. রিয়াজ উদ্দিন তালুকদার পেয়েছেন ৩৯৮৫ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত (হাতপাখা) প্রতিক নিয়ে মো. সালাহ উদ্দিন পেয়েছেন ৭৬৬ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী (মোটরসাইকের) প্রতিক নিয়ে ১৩৭৯ ভোট। 

 

#CBALO / আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর