বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন

ই-পেপার

মৌলভীবাজারে ফেসবুকে মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে বিদ্রুপাত্মক ও মানহানিকর তথ্য প্রচার ; গ্রেফতার এক 

কিবরিয়া আহমেদ মৌলভীবাজারঃ
আপডেট সময়: বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২, ৫:৪১ অপরাহ্ণ

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সম্পর্কে কটুক্তি ও বিদ্রুপাত্মক তথ্য প্রচারের দায়ে তোফায়েল আহমেদ ওরফে হুমায়ূন (২৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশ।
SK Tufayel Ahmed নামের একটি ফেসবুক আইডি ইচ্ছাকৃতভাবে মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে বিদ্রুপাত্মক ও মানহানিকর তথ্য প্রচার করে আসছিল । বিষয়টি মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মহোদয়ের নজরে আসলে উক্ত ব্যক্তিকে গ্রেফতারে মাঠে নামে সদর মডেল থানা পুলিশ। সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার  মোঃ জিয়াউর রহমানের তদারকিতে সদর মডেল থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে মঙ্গলবার (১৪জুন ২০২২) বিশেষ অভিযান পরিচালনা করে সদর উপজেলার একাটুনা ইউনিয়নের কালার বাজার নামক স্থান থেকে উক্ত ফেসবুক আইডির মালিক তোফায়েল আহমেদ ওরফে হুমায়ূনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত তোফায়েল আহমেদ ওরফে হুমায়ূন জিজ্ঞাসাবাদে SK Tufayel Ahmed নামক আইডি নিজের বলে স্বীকার করে। সে একাটুনা ইউনিয়নের খোজারগাঁও গ্রামের আব্দুল কাদেরের ছেলে।
সদর মডেল থানার অফিসার ইনচার্জ ইয়াছিনুল হক জানান, গ্রেফতারকৃত তোফায়েল আহমেদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

 

#CBALO / আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর