ময়মনসিংহের নান্দাইল পৌর সভার ৭ নং ওয়ার্ডের রাস্তায় বৃষ্টি হলেই কাঁদা পানিতে হাঁটু পরিমান হয়ে যায় পানি । সরজমিনে দেখাগেছে , উপজেলার নান্দাইল হোসেনপুর রাস্তার জলসিড়ি বাসষ্ট্যান্ড হতে আচারগাঁও উত্তরপাড়া জামে মসজিদ পর্যন্ত রাস্তা চেইনেজ ৬০০ মিটার কাজের আরসিসি করনের কাজ সম্পন্ন করায় জনসাধারনের খুবই সুবিধা হচ্ছে । কিন্তু এই রাস্তায় বর্তমানে মোসলেম উদ্দিনের বাড়ী হতে বাহার উদ্দিনের বাড়ী পর্যন্ত এবং আবদুল হেলিমের বাড়ী হতে তুহিন খানের বাড়ি পর্যন্ত রাস্তাটিতে সংস্কার কাজ না হওয়ায় এলাকার শত শত জনগন সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছে । রাস্তায় কাদা পানিতে একাকার হয়ে যাওয়ায় কোন প্রকার যানবাহন চলাচল করতে পারছে না । শুধু তাই নয় উক্ত রাস্তায় ড্রেন না থাকায় টয়লেটের ময়লা আবর্জনা রাস্তায় চলে আসে । উল্লেখিত রাস্তায় হাটু পরিমান পানি জমে থাকে । পৌর সভার ৭ নং ওয়ার্ডের জনগনের প্রানের দাবী সম্পূর্ন রাস্তাটি আরসিসি করনের মাধ্যমে সংস্কার করে উন্নয়নের দাবী জানিয়েছেন । এলাকাবাসীর পক্ষে আবু বক্কর সিদ্দিক , আফতাব উদ্দিন খান তুহিন , আরিফ সিকদার , ফারুক মিয়া , আশরাফ ভূঁইয়া সহ আরও অনেকেই ময়মনসিংহ -৯ নান্দাইল আসনের সংসদ সদস্য মো . আনোয়ারুল আবেদীন খান তুহিন ও নান্দাইল পৌর সভার জনপ্রিয় মেয়র মো . রফিক উদ্দিন ভূঁইয়ার নিকট জনস্বার্থে জরুরীভাবে উল্লেখিত রাস্তাটি আরসিসি করনের মাধ্যমে উন্নয়নের জোরদাবী জানিয়েছেন ।
#CBALO / আপন ইসলাম