বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন

ই-পেপার

গৌরনদীতে গাছ থেকে পরে শ্রমিকের মৃত্যু

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি বরিশাল:
আপডেট সময়: সোমবার, ১৩ জুন, ২০২২, ৪:৪৪ অপরাহ্ণ

গাছ থেকে পরে শাহিন হাওলাদার (৪৫) নামের এক গাছকাটা শ্রমিক মারা গেছেন। সোমবার দুপুরে মুমূর্ষ অবস্থায় তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে আসলে কত্যর্বরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
মৃত শাহিন হাওলাদার জেলার গৌরনদী পৌর এলাকার গেরাকুল মহল্লার বাসিন্দা শাহজাহান হাওলাদারের ছেলে। প্রত্যক্ষদর্শী অপর শ্রমিক আবু কালাম বেপারী জানান, তারা পাঁচজন গাছ কাটা শ্রমিক সোমবার দিয়াশুর মহল্লায় গাছ ব্যবসায়ী রমিজ প্যাদার গাছ কাটছিলেন। এসময় গাছের ওপরে থাকা শাহিন হাওলাদার অসাবধানতাবশত গাছ থেকে নিচে পরে গুরুতর আহত হন। প্রথমে তাকে উপজেলা হাসপাতালে ও তাৎক্ষনিক বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে আসলে কত্যর্বরত চিকিৎসক শাহিন হাওলাদারকে মৃত বলে ঘোষণা করেন।

 

 

#CBALO / আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর