টাঙ্গাইলে বাসাইল উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নে নওশের আলী স্মৃতি সংসদ শুভ উদ্বোধন করা হয়েছে।
গত রবিবার সন্ধ্যায় ক্লাব চত্তরে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, মির্জাপুর তেলিনা মাদরাসা সহকারী শিক্ষক মোঃ আরিফুল ইসলাম (বাকেজ) । বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অবসরপ্রাপ্ত পুলিশ মোঃ মোজাম্মেল হক (তারা)। এতে আরোও বক্তব্য রাখেন, ইউপি সদস্য মোঃ কামরুল ইসলাম , শামীম আল মামুন আরজু, আমিনুল ইসলাম আজম, ক্লাবের সভাপতি মোঃ সাইদুর রহমান খোকন , , সেক্রেটারি মোঃ শাহ আলম মিয়া, মোঃ আমিরুল ইসলাম প্রমূখ। এরপর প্রধান অতিথি ফিতা কেটে নওশের আলী স্মৃতি সংসদ শুভ উদ্বোধন করেন।
#CBALO / আপন ইসলাম