বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন

ই-পেপার

টাঙ্গাইলের সংবাদপত্র ও সম্পাদক” গ্রন্থের মোড়ক উন্মোচন

ডা.এম.এ.মান্নান, স্টাফ রিপোর্টারঃ
আপডেট সময়: শনিবার, ১১ জুন, ২০২২, ৫:১০ অপরাহ্ণ

দৈনিক যুগধারা পত্রিকার সম্পাদক ও প্রকাশক সরকার হাবিব সম্পাদিত “টাঙ্গাইলের সংবাদপত্র ও সম্পাদক” নামক গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান শনিবার জেলা পরিষদ মিলনায়তনে  অনুিষ্ঠত হয়। জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক পৌর মেয়র জামিলুর রহমান মিরনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বইটির মোড়ক উন্মোচন করেন একুশে পদক প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক ফজলুর রহমান খান ফারুক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি এডভোকেট জাফর আহমেদ, টাঙ্গাইল জজ কোর্টের পিপি এস আকবর খান, কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার ঠান্ডু, জেলা আওয়ামী লীগের তথ্য বিষয়ক সম্পাদক সোলায়মান হোসেন, টাঙ্গাইল এডভোকেট  বার সমিতির  সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্বা এডভোকেট গোলাম মোস্তফা মিঞা, কালিহাতী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন মোল্লা, প্রথম আলো পত্রিকার নিজস্ব প্রতিবেদক কামনাশীষ শেখর, এনটিভির স্টাফ করসপন্ডেন্ট  মহব্বত হোসেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নাগরপুর উপজেলা সাবেক কমান্ডার মোঃ সুজায়েত হোসেন’সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এফবিসিসিআই এর পরিচালক আবু নাসের। অনুষ্ঠান সঞ্চালনা করেন আব্দুর রৌফ রিপন। 

 

#CBALO / আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর