বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন

ই-পেপার

সাপাহারে লিগ্যাল এইড’র উদ্বুদ্ধকরণ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

হাফিজুলহক, সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ
আপডেট সময়: শুক্রবার, ১০ জুন, ২০২২, ৯:২৩ অপরাহ্ণ
smart

 বিনা খরচে আইনি সহায়তা, শেখ হাসিনার সরকার দিচ্ছে এই নিশ্চয়তা” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নওগাঁর সাপাহার উপজেলা লিগ্যাল এইড কমিটির সদস্যদের উদ্বুদ্ধকরণ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে সাপাহার উপজেলা পরিষদ হল রুমে উপজেলা পরিষদ এবং উপজেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান শাহজাহান হোসেন মন্ডলের সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে লিগ্যাল এইড বিষয়ক গুরত্ব পূর্ণ বক্তব্য রাখেন নওগাঁ জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং বিজ্ঞ জেলা ও দায়রা জজ এ. কে. এম. মোজাম্মেল হক চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন, বিজ্ঞ জেলা ও দায়রা জজ (অতিরিক্ত) এ. বি. এম গোলাম রসুল, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্যাহ আল মামুন, জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ আইভিন আক্তার, এ্যাডভোকেট বার এসোসিয়েশনের সভাপতি এ্যাডভোকেট খোদাদাদ খান পিটু, পিপি এ্যাডভোকেট আব্দুল খালেক, জিপি মোস্তাফিজুর রহমান প্রমূখ। 

 

#CBALO / আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর