বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন

ই-পেপার

আগৈলঝাড়ায় পাঁচটি ইউনিয়নে স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সমাপ্ত

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি বরিশাল:
আপডেট সময়: শুক্রবার, ১০ জুন, ২০২২, ৭:০৯ অপরাহ্ণ

বরিশালের আগৈলঝাড়া উপজেলার রত্নপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের মধ্য দিয়ে উপজেলার পাঁচটি ইউনিয়নের সম্মেলন সমাপ্ত হয়েছে।

শুক্রবার বিকেলে মোহনকাঠী আদর্শ বিদ্যালয় এ্যান্ড কলেজ মাঠে ওই ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহ আলম হাওলাদারের সভাপতিত্বে বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন।

উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি জসিম মৃধার সঞ্চালনায় সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ নেতা এসএম হেমায়েত উদ্দিন, গোলাম মোস্তফা সরদার, ফরহাদ তালুকদার, কাজী রিয়াজ, রেমন ভূইয়া, ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মীর আশ্রাফ আলী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফিরোজ সিকদার, সাধারণ সম্পাদক গোলাম নবী সেরনিয়াবাত, উপজেলা ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাত।

এর আগে ৫জুন গৈলা ইউনিয়নে,৬জুন বাকাল ইউনিয়নে, ৮জুন বাগধা ইউনিয়নে এবং ৯জুন রাজিহার ইউনিয়নে স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

ওই সকল ত্রি-বার্ষিক সম্মেলনে উপজেলা আওয়ামী লীগ ও অংগ সহযোগী সংগঠনসহ বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকগনসহ দলীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

 

 

#CBALO / আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর