বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৭ অপরাহ্ন

ই-পেপার

টাঙ্গাইলে সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় তিন কৃতি সাংবাদিককে সংবর্ধনা

মো. নুর আলম, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২, ১০:৫৪ পূর্বাহ্ণ

টাঙ্গাইল জেলা প্রশাসনের উদ্যোগে সাংবাদিকতায় বিশেষ অবদান রাখার জন্য জেলার তিন কৃতি সাংবাদিককে সংবর্ধনা দেওয়া হয়েছে।

বুধবার (৮ জুন) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সংবর্ধনার আয়োজন করা হয়। মুক্তিযুদ্ধ বিষয়ে অনুসন্ধানী প্রতিবেদনের জন্য গোপালপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের সভাপতি এবং দৈনিক ইত্তেফাকের নিজস্ব সংবাদদাতা জয়নাল আবেদীন, মানবাধিকার সাংবাদিকতায় টাঙ্গাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি, বাংলাভিশনের টাঙ্গাইল প্রতিনিধি ও দৈনিক ইনকিলাবের টাঙ্গাইল জেলা সংবাদদাতা সাংবাদিক ও মানবাধিকারকর্মী অ্যাডভোকেট আতাউর রহমান আজাদ এবং মুক্তিযোদ্ধা হিসেবে মির্জাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক সমকালের উপজেলা প্রতিনিধি দুর্লভ বিশ্বাস।এতে সভাপতিত্ব করেন টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. মোঃ আতাউল গনি। সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য টাঙ্গাইলের তিন কৃতি সাংবাদিককে সংবর্ধনা দিয়েছে জেলা প্রশাসন।
প্রধান অতিথি ছিলেন একুশে পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও জেলা আওয়ামী লীগের সভাপতি, জেলা পরিষদের প্রশাসক ফজলুর রহমান খান ফারুক। এতে অতিথি হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আমিনুল ইসলাম, টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) জয়ব্রত পাল, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আশরাফুজ্জামান স্মৃতি, টাঙ্গাইল পৌরসভার মেয়র এস এম সিরাজুর হক আলমগীর, সদর উপজেলা চেয়ারম্যান শাহজাহান আনছারী, টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রানুয়ারা খাতুন, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ, সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলাসহ জেলা প্রশাসনের কর্মকর্তা ও জেলার সংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন। 

 

#CBALO / আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর