বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৬ অপরাহ্ন

ই-পেপার

গোপালপুরে আওয়ামী লীগের ৫ নেতা বহিষ্কার

মো. নুর আলম, গোপালপুর(টাঙ্গাইল)প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ৮ জুন, ২০২২, ৮:৫৪ অপরাহ্ণ

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী ও সমর্থক হওয়ায় গোপালপুর উপজেলার ঝাওয়াইল ইউনিয়ন আওয়ামী লীগের ৫ নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার রাতে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুক ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট জোয়াহেরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বহিষ্কৃতরা হলেন- ঝাওয়াইল ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ও বিদ্রোহী প্রার্থী মো. মিজানুর রহমান তালুকদার এবং তাঁর সমর্থক ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক লেবু মিয়া, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক জাকির হোসেন চাঁন মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক এসএম লিটন ও ৪নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক ইসমাইল।
উল্লেখ্য, আগামী ১৬ জুন গোপালপুর উপজেলার ঝওয়াইল ইউনিয়নে (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে। 

 

#CBALO / আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর