টাঙ্গাইলে বাসাইললে বুধবার (৮জুন ) সকালে বাসাইল বাসস্ট্যান্ডে শহীদ ক্যাডেট একাডেমির ২য় শ্রেণীর ছাত্রী তৃষা হত্যাকারীদের ফাঁসির দাবিতে বাসাইল বাসস্ট্যান্ড চত্বরে বিক্ষোভ ও মানববন্ধন করা হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন বাসাইলের সুধীজন ও বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীবৃন্দ,অবিভাবকবৃন্দ।
গত বৃহস্পতিবার (২৬মে) বিকাল ৫ টায় তৃষার মা তার বড় ছেলেকে নিয়ে স্কুল হতে বাড়িতে এসে দেখতে পায় তার মেয়ে তৃষা ঘরের ছিলিং ফ্যানের সাথে গলায় উড়না বাধা অবস্থায় ফাসিঁতে ঝুঁলে আছে। এসময় বাড়িতে কোন লোকজন ছিলনা। তৃষার মা ও ভাই দুজনে মিলে তৃষাকে ঝুলন্ত অবস্থা হতে নামিয়ে দ্রুত হাসপাতালে নিয়ে যায়। এসময় তৃষার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য সাভারে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। টানা দুইদিন হাসপাতালে মৃত্যুর সাথে লড়াই করে ২৮ মে শনিবার বিকালে তৃষার মৃত্যু হয়।
হত্যাকারীদের টাঙ্গাইল জেলা পিবিআই পুলিশ আটক করে গত সোমবার (৬জুন) দুপুরে টাঙ্গাইল পিবিআই এর পুলিশ সুপার মোহাম্মদ সিরাজ আমীন প্রেস বিফিংয়ের মাধ্যমে এ তথ্য জানান।
গ্রেপ্তারকৃত আসামিরা হচ্ছে- টাঙ্গাইলের বাসাইল উপজেলার ভাটপাড়া এলাকার স্বপন মন্ডলের ছেলে গোবিন্দ মন্ডল (১৯), একই এলাকার আনন্দ মন্ডলের ছেলে চঞ্চল চন্দ্র মন্ডল (১৭) ও লালিত সরকারের ছেলে বিজয় সরকার (১৬)।
পুলিশ সুপার সিরাজ আল মাসুদ জানান, শিশু তিশার প্রতি বিকৃত যৌন লালসা তাদের মনে পোষণ করে। সেই জেরে তিশাকে গনর্ধষণ ও হত্যা করার জন্য ওড়না দিয়ে সিলিং ফ্যানের সাথে ঝুলিয়ে পালিয়ে যায় আসামীরা। আসামীরা শিশু তিশাকে গনর্ধষণ ও হত্যার সাথে জড়িত থাকার কথা পিবিআই এর কাছে স্বীকার করেছে।
#CBALO / আপন ইসলাম