বরিশালের আগৈলঝাড়ায় আওয়ামী লীগের উদ্যোগে ঐতিহাসিক ছয়-দফা দিবস পালিত হয়েছে।
দিবসটি পঅরন উপলক্ষে মঙ্গলবার সকালে উপজেলা দলীয় কার্যালয়ে সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রকৃতিতে পুস্পমাল্য অর্পন করা হয়।
পরে উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈর সভাপতিত্বে দিবসের তাৎপর্য তুলে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন।
উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ নেতা এসএম হেমায়েত উদ্দিন, রফিকুল ইসলাম তালুকদার, ইলিয়াস তালুকদার, বিপুল দাস, উপজেলা যুবলীগ সভাপতি সাইদুল সরদার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি ফিরোজ শিকদার, উপজেলা ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাত প্রমুখ।
#CBALO/আপন ইসলাম