বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন

ই-পেপার

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হুমকির প্রতিবাদে গোপালপুরে বিক্ষোভ মিছিল

মো. নূর আলম, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ৫ জুন, ২০২২, ১১:৫৪ পূর্বাহ্ণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে টাঙ্গাইলের গোপালপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত। মিছিলে নেতৃত্ব দেন স্থানীয় সংসদ সদস্য  ছোট মনির। শনিবার বিকেলে গোপালপুর উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে, আওয়ামী লীগ কার্যালয়ের সামনে হতে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে গোপালপুর পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশের বিক্ষোভ মিছিলটি শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী  লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও আলমনগর ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মোমেন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুজ, উপজেলা ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম, জেলা পরিষদের সদস্য এস এম রফিকুল ইসলাম রফিক, উপজেলা যুবলীগের সভাপতি আরিফুল ইসলাম তালুকদার আরিফ, ছাত্রলীগের আহবায়ক শফিকুল ইসলাম শফিক, আরো উপস্থিত ছিলেন সংগঠ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও অন্যান্য নেতাকর্মীবৃন্দ। 

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর