বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত কেন্দ্রীয় কমিটিকে শুভেচ্ছা জানিয়ে টাঙ্গাইলের মধুপুরে আনন্দ মিছিল করেছেন উপজেলা ও পৌর যুবদলের নেতাকর্মীরা।
শনিবার (০৪ জুন) দুপুরের পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এ আনন্দ মিছিলটি অনুষ্ঠিত হয়।
নবগঠিত কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, সাধারন সম্পাদক মোনায়েম মুন্নাসহ ঘোষিত আংশিক কমিটির সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে এ আনন্দ মিছিলটি সফলভাবে সম্পন্ন হয়েছে।
উল্লেখ্য যে, বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপি’র সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ফকির মাহবুব আনাম স্বপন এবং মধুপুর উপজেলা এবং পৌর যুবদলের পক্ষ থেকে যুবদলের নবগঠিত কমিটিকে অভিনন্দন জানানো হয়েছে।
#CBALO/আপন ইসলাম