বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন

ই-পেপার

রামগড়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

বেলাল হোসাইন, খাগড়াছড়ি প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ৪ জুন, ২০২২, ৯:০২ অপরাহ্ণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি ও হত্যার হুমকির প্রতিবাদে খাগড়াছড়ির রামগড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

শনিবার (৪ জুন) বিকেলে বিক্ষোভ মিছিলটি বিজয় ভাস্কর্য থেকে যাত্রা শুরু করে রামগড়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুলিশ বক্সে এসে জমায়েত হয়।এর পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তফা হোসেন,উপজেলা চেয়ারম্যান বিশ্ব ত্রিপুরা, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক কাজী নুরুল আলম আলমগীর,রামগড় পৌরসভার মেয়র রফিকুল আলম কামাল,রামগড় পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল কাদের,উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান আনোয়ার ফারুক,পৌর কাউন্সিলর মোহাম্মদ শামীম সহ প্রমুখ।

এ সময় বক্তারা বলেন,স্বাধীনতাবিরোধী শত্রুরা আবারো তৎপর হয়েছে।তাঁরা পুনরায় ৭৫ এর পনেরো আগস্টের পুনরাবৃত্তির চেষ্টা করছে।সবাইকে সচেতন থাকতে হবে।স্বাধীনতা বিরোধীদের রুখে দিতে সর্বদা প্রস্তুুত বলে বক্তব্যে জানায় বক্তারা।

বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ শেষে বিক্ষুব্ধ জনতা প্রিয়া কুলিংকর্নার নামের একটি দোকানে ইট পাটকেল নিক্ষেপ করে।

উল্লেখ্য, সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদল উচ্চারণ করেছে ‘পঁচাত্তরের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’ স্লোগানটি। এরপরই এ স্লোগান ঘিরে শুরু হয় তীব্র সমালোচনা। এরই প্রেক্ষিতে আজ প্রতিবাদ সমাবেশ করেছে রামগড় উপজেলা আওয়ামী লীগ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর