বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন

ই-পেপার

আগৈলঝাড়ায় র‌্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র, গুলি ও ইয়াবাসহ একজন গ্রেফতার

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি বরিশাল:
আপডেট সময়: বুধবার, ১ জুন, ২০২২, ৫:৫৬ অপরাহ্ণ

বরিশালের আগৈলঝাড়ায় র‌্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র, গুলি ও ইয়াবাসহ একজন গ্রেফতার। অভিযানের টের পেয়ে পালিয়েছে গ্রেফতারকৃতর অপর সহযোগীরা। এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে থানায় পৃথক দুটি মামলা দায়ের করেছে।
থানার ওসি (তদন্ত) মাজহারুল ইসলাম এজাহারের বরাত দিয়ে জানান, বরিশাল র‌্যাব-৮ সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে ৩১ মে (মঙ্গলবার) উপজেলার গৈলা বাজারের প্রভাতী ব্যবসায়ি সমিতির ভবনের দ্বিতীয় তলায় জনৈক শামসুল হক এর মালিকানাধীন ফ্লাটে অস্ত্র-সস্ত্র ও মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে।
গভীর রাতে র‌্যাব সদস্যরা ওই ফ্লাটে অভিযান চালালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে লোকজন পালানোর সময় উপজেলার মুড়িহার গ্রামের ইউনুস সরদারের ছেলে মো. সজীব সরদারকে (৩০) আটক করে র‌্যাব। আটক সজীব র‌্যাব সদস্যদের কাছে পালিয়ে যাওয়া সজীব তার চার সঙ্গর নাম প্রকাশ করে। র‌্যাবের জিজ্ঞাসাবাদে সজীব জানায়- তার বিছানার নীচে আগ্নেয়াস্ত্র ও ইয়াবা রক্ষিত আছে। স্বাক্ষীদের উপস্থিতিতে সজীব তার বিছানার নীচ থেকে একটি দেশীয় তৈরী শ্যূটারগান, শর্টগানের ২রাউন্ড গুলি এবং একটি পোটলা থেকে ২শ পিচ অপর একটি পোটলা থেকে ১৯০পিচসহ মোট ২৯০পিচ ইয়াবা বের করে দেয়।
অস্ত্র উদ্ধারের ঘটনায় র‌্যাব-৮ এর ডিএডি আনসার আলী বাদী হয়ে মঙ্গলবার রাতে সজীবকে আটক দেখিয়ে পালিয়ে যাওয়া অপর চারজনকে আসামী করে অস্ত্র মামলা দায়ের করেন, নং-১(০১.৬.২২)।
অপরদিকে ইয়াবা উদ্ধারের ঘটনায় উল্লেখিতদের আসামী করে র‌্যাব-৮ এর ডিএডি জিএম আনসার আলী বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একই রাতে পৃথক আরেকটি মামলা দায়ের করেন, নং-২(০১.৬.২২)।
মামলার বাদী ডিএডি জিএম আনসার আলী জানান গ্রেফতারকৃত সজীবের বিরুদ্ধে আগৈলঝাড়া থানায় হত্যা মামলাসহ ৪টি এবং বরিশাল মেট্রোপলিটন থানায় ১টি মামলাসহ মোট ৫টি মামলা রয়েছে।
থানা অপিসার ইন চার্জ মোঃ গোলাম ছরোয়ার আসামী গ্রেফতার ও মামলার সত্যতা স্বীকার করে বলেন, গ্রেফতারকৃত সজীববে বুধবার বরিশাল আদালতে প্রেরন করা হয়েছে।

 

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর