বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন

ই-পেপার

আটঘরিয়ায় দলিল লেখক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মাসুদ রানা, আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি ঃ
আপডেট সময়: মঙ্গলবার, ৩১ মে, ২০২২, ৬:২৭ অপরাহ্ণ

‘জাতীয় শ্রদ্ধাচর কৌশল কর্ম পরিকল্পনা ও স্বল্প সময়ে উন্নত গ্রাহকসেবা প্রদানই আমাদের লক্ষ্য” এই স্লোগানকে বুকে ধারন করে পাবনার আটঘরিয়ায় দিনব্যাপি “দলিল লেখক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত েেথকে বক্তব্য রাখেন পাবনা জেলা রেজিষ্ট্রার সৈয়দা রওশন আরা।

মঙ্গলবার (৩১মে) সকাল আটঘরিয়া সাব-রেজিষ্ট্রার কার্যালয়ে আয়োজিত দলিল লেখক প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য রাখেন পাবনা সদর সাব-রেজিষ্ট্রার হাফিজুর রহমান খান, বেড়া সাব-রেজিষ্ট্রার ইশরাত জাহান, সুজানগর সাব-রেজিষ্ট্রার সোলাইমান আলী, ভাঙ্গুড়া সাব-রেজিষ্ট্রার মাহাবুবের রহমান ওয়াজেদ, আটঘরিয়া সাব-রেজিস্ট্রার কামরুল হাসান সরকার।

উক্ত প্রশিক্ষণ কর্মশালায় আটঘরিয়া দলিল লেখক সমিতির সভাপতি আফজাল হোসেন পিরু, সাধারন সম্পাদক ইন্তাজ আলী বকুল সহ সমিতির সদস্য ও সাব-রেজিস্ট্রার অফিসের কর্মকর্তা কর্মচারিবৃন্দ অংশ গ্রহন করেন এবং প্রশিক্ষণ শেষে সকল সদস্যদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর